1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
কুলাউড়ায় র‍্যাবের অভি'যানে অনলাইন জু'য়া খেলার অপ'রা'ধে আ'ট'ক-৪ - sylhetersangram
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ৪:৪৫|
Title :
শাবিপ্রবিতে ‘সাস্ট হাফ ম্যারাথনের’ রেজিস্ট্রেশন শুরু, ইভেন্ট ১৫ জানুয়ারি  দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন শাবিপ্রবি অধ্যাপক আশ্রাফুল করিম শাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী পাঠচক্র শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস

কুলাউড়ায় র‍্যাবের অভি’যানে অনলাইন জু’য়া খেলার অপ’রা’ধে আ’ট’ক-৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ১৭, ২০২৬,
  • 148 Time View

‎‎

‎আলী আহমদ রিপন ‎স্টাফ রিপোর্টার ‎মৌলভীবাজার।

‎মৌলভীবাজারের কুলাউড়ার রবিরবাজারে অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে র‍্যাব-৯। এ সময় অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও আলামত জব্দ করা হয়েছে।

‎র‍্যাব-৯ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-২ এর একটি আভিযানিক দল সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দক্ষিণ রবিরবাজার আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ মার্কেটে অবস্থিত ‘ব্রাদার্স টেলিকম’ নামের একটি দোকানে অভিযান পরিচালনা করে।

‎অভিযানকালে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন অনলাইন জুয়ার ওয়েবসাইট ব্যবহার করে জুয়া খেলার সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, ইউসুফপুর সদর এলাকার মকবুল হোসেন (৩৮), পৃথিমপাশা এলাকার বাবুল মিয়া (২৮), পৃথিমপাশা এলাকার মো. সোয়েব আহমেদ (৩৮) এবং দক্ষিণ বিজলী এলাকার আব্দুল বাসিত (৩৬)।

‎র‍্যাব-৯ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম ও প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে মকবুল হোসেনকে এ চক্রের মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে।

‎র‍্যাব-৯ আরও জানায়, এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাদের কুলাউড়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম