1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
ছাতকের জাতুয়া বাজারে ব্যবসায়ী প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি - sylhetersangram
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ৮:০৮|
Title :
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শাবিপ্রবি শাখার নতুন কমিটি  শাবিপ্রবিতে চাঁদপুর এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  ম্যানচেস্টার সিটি যুবদলের কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, সুমনকে প্রত্যাহারের দাবি নামের মিলের জেরে হয়রানির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান  দিরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ শাবিপ্রবিতে ‘সাস্ট হাফ ম্যারাথনের’ রেজিস্ট্রেশন শুরু, ইভেন্ট ১৫ জানুয়ারি  দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা

ছাতকের জাতুয়া বাজারে ব্যবসায়ী প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬,
  • 320 Time View

ছাতকের জাতুয়া বাজারে ব্যবসায়ী প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি

 

স্টাফ রিপোর্টার :

এস ডব্লিউ সাগর তালুকদার

 

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাতুয়া বাজারে ‘মেসার্স মা এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (রাত) এ চুরির ঘটনা ঘটে।

জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে হিসাব-নিকাশ শেষে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অফিস বন্ধ করে জাতুয়া গ্রামের নিজ বাড়িতে চলে যান। রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চোরচক্র অফিস কক্ষের তালা ভাঙার চেষ্টা করে। তবে দরজায় গ্রিল থাকায় তারা ভেতরে প্রবেশে ব্যর্থ হয়। পরে জানালার গ্রিল ভেঙে কক্ষে ঢুকে পড়ে চোরেরা।

এ সময় তারা নগদ অর্থসহ আনুমানিক ৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে সিসি ক্যামেরার ডিভিআর, ব্যাংকের চেক এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র। এতে প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিষ্ঠানে কোনো পাহারাদার না থাকায় চোরেরা সহজেই তাদের অপকর্ম চালাতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রঞ্জু পুরকায়স্থ জানান, রাতের কোনো এক সময় চোরচক্র দ্বিতীয় তলার অফিস কক্ষে প্রবেশ করে নগদ টাকা, সিসি ক্যামেরার ডিভিআর, ব্যাংক চেক ও গুরুত্বপূর্ণ খাতাপত্রসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে বুধবার সকালে থানার উপ-পরিদর্শক (এসআই) রোমেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম