1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
জগদল ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রাথমিক তালিকা প্রকাশ: সংশোধনের সুযোগ দিয়ে ইউপির জরুরি বিজ্ঞপ্তি - sylhetersangram
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ৪:৫৯|
Title :
শাবিপ্রবিতে ‘সাস্ট হাফ ম্যারাথনের’ রেজিস্ট্রেশন শুরু, ইভেন্ট ১৫ জানুয়ারি  দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন শাবিপ্রবি অধ্যাপক আশ্রাফুল করিম শাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী পাঠচক্র শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস

জগদল ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রাথমিক তালিকা প্রকাশ: সংশোধনের সুযোগ দিয়ে ইউপির জরুরি বিজ্ঞপ্তি

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ১৪, ২০২৬,
  • 207 Time View

​স্টাফ রিপোর্টার, দিরাই-শাল্লা:

 

সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি প্রাথমিক তালিকা ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। তবে প্রকাশিত তালিকায় কিছু অনিয়ম বা অকৃষকের নাম চলে এসেছে বলে স্থানীয়ভাবে আলোচনা চলছে।

 

​বিষয়টি নজরে আসতেই তাৎক্ষণিক ও প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে জগদল ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ।’মানুষ মাত্রই ভুল হতে পারে’—এই নীতিকে সামনে রেখে তালিকাটি সম্পূর্ণ নির্ভুল ও স্বচ্ছ করার লক্ষ্যে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে পরিষদ।

 

​বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকাশিত তালিকায় যদি কোনো ভুল তথ্য, অনিয়ম বা কোনো অকৃষকের নাম অন্তর্ভুক্ত হয়ে থাকে, তবে ১৪ জুন রবিবার বিকাল ৪ ঘটিকার মধ্যে সরাসরি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ জমা দেওয়া যাবে। প্রাপ্ত অভিযোগসমূহ পরবর্তীতে একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিবিড়ভাবে যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হবে।

 

জগদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তুহিন রানা শামিম বলেন- ​ দিরাই-শাল্লার অনেক এলাকায় পুনর্বাসন বা ক্ষতিপূরণের তালিকায় অনিয়মের অভিযোগ উঠলেও, জগদল ইউনিয়ন পরিষদের মতো এমন প্রকাশ্যে লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে সাধারণ মানুষকে সংশোধনের সুযোগ দেওয়ার দৃষ্টান্ত বিরল। ইউপি কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতন মহল।

 

জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু জানান- ​একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব কেবল সমালোচনা বা কাদা ছোঁড়াছুঁড়ি করা নয়। প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে তাদের ন্যায্য অধিকার ও সরকারি সহায়তা পান, তা নিশ্চিত করতে হবে। আপনার আশেপাশের কোনো প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকের নাম তালিকায় বাদ পড়ে থাকলে বা কোনো অকৃষকের নাম ঢুকে থাকলে, তা আজই বিকেল ৪টার মধ্যে লিখিতভাবে ইউনিয়ন পরিষদকে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম