1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় - sylhetersangram
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ১০:৪৬|
Title :
শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ চেয়ে শাবিপ্রবি ছাত্রদলের স্মারকলিপি লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমেদ ‎পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও দুই রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার সংবাদ থেকে মানবসেবা: দিরাই প্রেসক্লাবের যাত্রায় অসহায়দের মুখে খাবার গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির আর্থিক অনুদান প্রদান সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১

শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয়

শাবিপ্রবি প্রতিনিধি
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬,
  • 60 Time View

শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয়

 

শাবিপ্রবি প্রতিনিধি

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলচ্চিত্র বিষয়ক সংগঠন চোখ ফিল্ম সোসাইটির ২৩তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসিফ রাইয়ান জিম এবং সাধারণ সম্পাদক হিসেবে লোকপ্রশাসন বিভাগের জাকারিয়া তালুকদার অমিয় দায়িত্ব পেয়েছেন।

 

গত ১২ সেপ্টেম্বর (শনিবার) আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

 

কমিটির অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের আরিফ আহমেদ, সহ-সভাপতি পদে পরিসংখ্যান বিভাগের ইমতিয়াজ আহমেদ আলআমীন (রূপম), সমুদ্রবিজ্ঞান বিভাগের ফারিয়া মমতাজ, লোক প্রশাসন বিভাগের হেলেনা আক্তার এবং সিএসই বিভাগের মো. ইফতেখার হায়দার রাকিব দায়িত্ব পেয়েছেন।

 

 

কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে সিএসই বিভাগের এ. কে. এম. তানভীর হাসান নিপু, যুগ্ম সম্পাদক হিসেবে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের আরাফাত-ই-আফতাব এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রসায়ন বিভাগের সিরাজুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

 

এছাড়া প্রোডাকশন সেক্রেটারি হিসেবে সমুদ্রবিজ্ঞান বিভাগের মো. রবিন মিয়া, সহকারী প্রোডাকশন সেক্রেটারি হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের সৌরভ হোসাইন রিপ্পি, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক হিসেবে সমুদ্রবিজ্ঞান বিভাগের রাতুল সরকার এবং চলচ্চিত্র গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে সমাজকর্ম বিভাগের আদিবা সালেহা দায়িত্ব পেয়েছেন।

 

 

পাশাপাশি অফিস ও আর্কাইভ সম্পাদক পদে কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের রিপন মিয়া, স্ক্রিনিং ও ফেস্টিভ্যাল সম্পাদক পদে সমুদ্রবিজ্ঞান বিভাগের গৌরব পাল এবং ভিজ্যুয়াল ও আর্টস সম্পাদক পদে নৃবিজ্ঞান বিভাগের উম্মে খাদিজা খুসবু মনোনীত হয়েছেন।

 

কমিটির সিনিয়র কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নৃবিজ্ঞান বিভাগের হুমায়রা হিম, মো. আবু সাঈদ নোমান ও ঋত্বিক তালুকদার, স্থাপত্য বিভাগের তাইফা রহমান তাহেরা ও নূর হোসাইন নয়ন এবং সফটওয়্যার প্রকৌশল বিভাগের মিরাজ মৃধা।

 

সংগঠনের সংশ্লিষ্টরা জানান, ২২তম কমিটির ধারাবাহিক সাফল্যের পর নতুন এই কমিটির মাধ্যমে শাবিপ্রবিতে চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র নির্মাণ, গবেষণা, প্রকাশনা, উৎসব এবং শিল্প-সংস্কৃতিনির্ভর বিভিন্ন কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত ও সক্রিয়ভাবে পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম