1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাইয়ে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ: ক্ষুব্ধ প্রকৃত কৃষকরা - sylhetersangram
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| ভোর ৫:০০|
Title :
শাবিপ্রবিতে ‘সাস্ট হাফ ম্যারাথনের’ রেজিস্ট্রেশন শুরু, ইভেন্ট ১৫ জানুয়ারি  দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন শাবিপ্রবি অধ্যাপক আশ্রাফুল করিম শাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী পাঠচক্র শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস

দিরাইয়ে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ: ক্ষুব্ধ প্রকৃত কৃষকরা

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ১৪, ২০২৬,
  • 124 Time View

নিজস্ব প্রতিবেদক, দিরাই:

 

সুনামগঞ্জের দিরাই পৌরসভায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তার প্রাথমিক তালিকায় ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। প্রকৃত ও ক্ষুদ্র কৃষকদের নাম বাদ দিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অকৃষক ও সচ্ছল ব্যক্তিদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছেন ক্ষুব্ধ কৃষকরা।

গত ১২ জুন (২০২৬) দিরাই পৌরসভা কার্যালয়ের নোটিশ বোর্ডে এই প্রাথমিক তালিকা প্রকাশ করার পর থেকেই ০৯ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে দায়ের করা লিখিত আবেদনে উল্লেখ করা হয়, প্রকাশিত তালিকায় ০৯ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ও প্রকৃত পেশাদার ক্ষুদ্র কৃষকদের নাম রহস্যজনকভাবে বাদ পড়েছে। অথচ, কৃষি কাজের সাথে দূরতম সম্পর্ক নেই এবং অতিবৃষ্টিতে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হননি—এমন অন্তত ১৩ জন অকৃষক ও সচ্ছল ব্যক্তির নাম তালিকায় যুক্ত করা হয়েছে।

০৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হক (পিতা: হাসিদ উল্লাহ) এবং তাঁর আপন ভাতিজা আওয়ামিলীগ নেতা মির্জা হোসেনের নাম তালিকায় রয়েছে।

পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সোহেল মিয়া ও তাঁর ভাই সেলিম মিয়া (উভয়ের পিতা: মতি মিয়া) এবং একই কমিটির সদস্য আবু বক্কর চৌধুরী ও তাঁর ভাই সাবেক ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবুল বশর চৌধুরীর নাম এসেছে তালিকায়।

বিএনপি নেতা আবুল বশরের পরিবারের ৫ জন আপন চাচাতো ভাইয়ের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে দুলাল মিয়া, আলমগীর মিয়া ও জাহাঙ্গীর আলমের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীদের দাবি, এই তিন পরিবারেরই আনুমানিক ১৬ জন অকৃষকের নাম তালিকায় স্থান পেয়েছে।

“আমরা সম্পূর্ণভাবে কৃষিকাজের ওপর নির্ভরশীল। অতিবৃষ্টিতে আমাদের ফসল তলিয়ে যাওয়ায় পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে আছি। অথচ সরকারি সহায়তার তালিকায় আমাদের নাম নেই, আছে অকৃষক ও প্রভাবশালীদের নাম। এটা আমাদের সাথে চরম অন্যায়।

 

তালিকায় নাম না থাকা চরম সংকটে পড়া প্রকৃত পেশাদার কৃষক মোঃ মহন মিয়া (পিতা: আব্দুর রউফ), মোঃ ফরুপ আলী (পিতা: মৃত মন্তাজ উল্লাহ), নাসির উদ্দিন (পিতা: আফতাব উদ্দিন), মোঃ কাছা মিয়া (পিতা: মৃত ইছু মিয়া), মোঃ ফারুক মিয়া (পিতা: মৃত আব্দুল আজিম), মোঃ আবুল হাসেম (পিতা: মফিজ আলী), ডলি চৌধুরী (পিতা: এখলাছ চৌধুরী), মোঃ আজিজুর রহমান (পিতা: হরমোজ মিয়া) এবং মোছাঃ আম্বিয়া বেগম (স্বামী: ছাও মিয়া) সহ আরও অনেকেই এই অনিয়মের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

ক্ষতিগ্রস্ত কৃষকরা দিরাই পৌর প্রশাসক ও বাছাই কমিটির আহ্বায়কের কাছে জোর দাবি জানিয়েছেন যেন, অনতিবিলম্বে মাঠ পর্যায়ে সঠিক তদন্ত ও পুনরায় যাচাই-বাছাইয়ের মাধ্যমে অকৃষকদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয় এবং প্রকৃত ও ক্ষুদ্র ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করে সরকারি সহায়তা নিশ্চিত করা হয়।

 

এ বিষয়ে যোগাযোগ করা হলে দিরাই পৌর প্রশাসক জানান, “কৃষকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। তদন্ত সাপেক্ষে কোনো অকৃষক বা প্রভাবশালীর নাম তালিকায় থাকলে তা বাদ দেওয়া হবে এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম