1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাইয়ে নবদম্পতির আত্মহনন: বিয়ের পাঁচ মাস না পেরুতেই বিষপানে মৃত্যু - sylhetersangram
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ৮:২২|
Title :
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শাবিপ্রবি শাখার নতুন কমিটি  শাবিপ্রবিতে চাঁদপুর এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  ম্যানচেস্টার সিটি যুবদলের কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, সুমনকে প্রত্যাহারের দাবি নামের মিলের জেরে হয়রানির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান  দিরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ শাবিপ্রবিতে ‘সাস্ট হাফ ম্যারাথনের’ রেজিস্ট্রেশন শুরু, ইভেন্ট ১৫ জানুয়ারি  দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা

দিরাইয়ে নবদম্পতির আত্মহনন: বিয়ের পাঁচ মাস না পেরুতেই বিষপানে মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ২৬, ২০২৬,
  • 235 Time View

দিরাইয়ে নবদম্পতির আত্মহনন: বিয়ের পাঁচ মাস না পেরুতেই বিষপানে মৃত্যু

 

​দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:

 

প্রেমের টানে ঘর বেঁধেছিলেন পাঁচ মাস আগে। পরিবারের মান-অভিমান শেষে শুরু করেছিলেন নতুন সংসার। কিন্তু সেই স্বপ্নের সংসার স্থায়ী হলো না বেশিদিন। সুনামগঞ্জের দিরাই উপজেলায় এক নবদম্পতি একসঙ্গে বিষপান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

 

​নিহতরা হলেন—মির্জাপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে মাহফুজ (২০) এবং তার স্ত্রী মনিকা বেগম (১৮)।

 

​স্থানীয় সূত্রে জানা যায়, মাহফুজ পেশায় একজন গার্মেন্টস কর্মী ছিলেন। প্রায় পাঁচ মাস আগে একই গ্রামের মুর্শেদ মিয়ার মেয়ে মনিকার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের অমতেই তারা বিয়ে করেন। তবে পরবর্তীতে উভয় পরিবার বিষয়টি মেনে নিলে তারা পারিবারিকভাবেই বসবাস শুরু করেছিলেন।

 

​মাহফুজের পিতা আজিজুর রহমান জানান, রোববার সকালে তার স্ত্রী ও পুত্রবধূ রান্না শেষে পরিবারের সবাইকে খাবার পরিবেশন করেন। খাবার শেষ করে তিনি হাওরে ধান কাটতে চলে যান। এর কিছুক্ষণ পরই খবর পান বাড়িতে দুর্ঘটনা ঘটেছে। দ্রুত বাড়িতে ফিরে তিনি রান্নাঘরে ছেলে ও পুত্রবধূকে বিষপান করা অবস্থায় অচেতন হয়ে পড়ে থাকতে দেখেন।

 

​হাসপাতালে নেওয়া ও মৃত্যু স্বজনরা দ্রুত তাদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিকা বেগমকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে মাহফুজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তারও মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

 

​দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রশান্ত তালুকদার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মনিকার মৃত্যু হয়েছিল।

 

​দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপানের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত ও তদন্ত প্রক্রিয়া শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম