1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাইয়ে পিয়াইন নদীর নড়বড়ে বাঁশের সাঁকো: জীবনের ঝুঁকিম - sylhetersangram
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৭:৫২|
Title :
শান্তিগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ধামাইলের আড়ালে ব্ল্যাকমেইলের অভিযোগ: সিলেটে পিকলু সরকার ও তুষ্টি আটকের দাবি, তদন্তে চাঞ্চল্যকর তথ্য আসার সম্ভাবনা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শাবিপ্রবি শাখার নতুন কমিটি  শাবিপ্রবিতে চাঁদপুর এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  ম্যানচেস্টার সিটি যুবদলের কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, সুমনকে প্রত্যাহারের দাবি নামের মিলের জেরে হয়রানির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান  দিরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ

দিরাইয়ে পিয়াইন নদীর নড়বড়ে বাঁশের সাঁকো: জীবনের ঝুঁকিম

Reporter Name
  • Update Time : সোমবার, মে ১১, ২০২৬,
  • 145 Time View

​সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের স্বজনপুর গ্রামের পাশ দিয়ে বয়ে চলা পিয়াইন নদী এখন গ্রামবাসীর জন্য এক আতঙ্কের নাম। নদীর ওপর কোনো স্থায়ী সেতু না থাকায় কয়েক হাজার মানুষের ভরসা এখন একটি জরাজীর্ণ নড়বড়ে বাঁশের সাঁকো।

 

​ ​সরেজমিনে দেখা যায়, পিয়াইন নদীর ওপর নির্মিত এই সাঁকোটির অবস্থা এখন অত্যন্ত করুণ। জরাজীর্ণ বাঁশগুলো পচে গেছে, অনেক জায়গায় খুঁটি আলগা হয়ে হেলে পড়েছে। বিশেষ করে বৈশাখ মাসে, যখন হাওরের ধান কাটার ভরা মৌসুম চলে, তখন এই নড়বড়ে সাঁকো দিয়েই জীবন বাজি রেখে পারাপার হতে হয় কৃষকসহ সাধারণ মানুষকে।

 

​স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা এখানে একটি স্থায়ী ব্রিজের দাবি জানিয়ে আসলেও কোনো সুরাহা মেলেনি। বর্তমানে সাঁকোটির যা অবস্থা, তাতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

 

​কৃষক ও শ্রমিক: বৈশাখী মৌসুমে ধান নিয়ে নদী পার হওয়া অসম্ভব হয়ে পড়েছে।

 

​শিক্ষার্থী: স্কুল-কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রীরা প্রাণের ঝুঁকি নিয়ে এই নড়বড়ে সাঁকো দিয়ে যাতায়াত করছে। অনেক সময় পা পিছলে বই-খাতা নিয়ে নদীতে পড়ার ঘটনাও ঘটছে।

 

​রোগী: জরুরি চিকিৎসার প্রয়োজনে কোনো রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার কোনো উপায় নেই।

 

​গ্রামবাসীর ভাষ্

​স্বজনপুর গ্রামের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “নির্বাচন এলে সবাই আশার বাণী শোনায়, কিন্তু আমাদের এই পিয়াইন নদীর কষ্ট কেউ বুঝে না। এই বৈশাখ মাসেও আমাদের সেই পুরনো ভাঙা সাঁকোতেই ভরসা করতে হচ্ছে। এখন তো সাঁকোটির ওপর দিয়ে হাঁটাই দায় হয়ে পড়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম