1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে দুই রেস্টুরেন্টকে জরিমানা - sylhetersangram
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| ভোর ৫:৫৬|
Title :
শাবিপ্রবিতে ‘সাস্ট হাফ ম্যারাথনের’ রেজিস্ট্রেশন শুরু, ইভেন্ট ১৫ জানুয়ারি  দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন শাবিপ্রবি অধ্যাপক আশ্রাফুল করিম শাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী পাঠচক্র শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস

দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে দুই রেস্টুরেন্টকে জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, মে ১৮, ২০২৬,
  • 287 Time View

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:

 

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। আজ বিকেলে পৌর সদরের দুটি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের খাবার বিক্রির অপরাধে অর্থদণ্ড দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, আজ বিকেলে দিরাই পৌর শহরের খাদ্য প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন এবং নিম্নমানের খাবার বিক্রির দায়ে ‘নুর রেস্টুরেন্ট’ ও ‘গোপী রেস্টুরেন্ট’কে জরিমানা করা হয়। ভোক্তা অধিকার আইনে দুই রেস্টুরেন্টের মালিককে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করেন দিরাইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে। উৎসবের এই সময়ে জনস্বার্থে উপজেলার বিভিন্ন বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রশাসনের এমন কঠোর তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম