1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - sylhetersangram
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| ভোর ৫:৩০|
Title :
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শাবিপ্রবি শাখার নতুন কমিটি  শাবিপ্রবিতে চাঁদপুর এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  ম্যানচেস্টার সিটি যুবদলের কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, সুমনকে প্রত্যাহারের দাবি নামের মিলের জেরে হয়রানির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান  দিরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ শাবিপ্রবিতে ‘সাস্ট হাফ ম্যারাথনের’ রেজিস্ট্রেশন শুরু, ইভেন্ট ১৫ জানুয়ারি  দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা

দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ২০, ২০২৬,
  • 327 Time View

​আকাশ আচার্য্য দিরাই সুনামগঞ্জ|

 

 

নানা আয়োজনের মধ্য দিয়ে সাড়ম্বরে উদযাপিত হলো লোকসংগীত একাডেমি ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে কেক কাটা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছোট পরিসরে আয়োজিত হলেও শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

 

​টুক দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং লোকসংগীত একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি রঞ্জিত কুমার দাস রণ-এর উদ্যোগে ২০২৪ সালের ১৯ জুলাই একাডেমিটি প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি স্থানীয় শিশু-কিশোরদের সংগীতচর্চা, লোকসংস্কৃতির বিকাশ ও সুকুমার বৃত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

​”আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে বেড়ে উঠুক, ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক এবং ভবিষ্যতে সুন্দর জীবনযাপন করুক।

 

 

​প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আকর্ষণ ছিল একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, যা উপস্থিত সকলের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ সৃষ্টি করে। লোকসংগীত ও লোকনৃত্য চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে নিজস্ব শিকড় ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার এই অনন্য উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত অভিভাবকরা।

 

​অনুষ্ঠানে লোকসংগীত একাডেমির সংগীত প্রশিক্ষক শিমুল পাল এবং লোকনৃত্য একাডেমির নৃত্য প্রশিক্ষক রিতু দে সকল শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তাদের প্রতিভা বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বৃদ্ধি পায়। তাই পড়াশোনার পাশাপাশি সংগীত, নৃত্য ও সংস্কৃতিচর্চার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

​অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অনিক দাস, পায়েল পাল, ঝুমা রায়, দিঘি দাস, রিমা দাস, সেজুতি রায়, ইশিতা দাস, শ্রাবান্তা, শুভদ্রা, রাশি, অপূর্ব ও দীপ্তসহ আরও অনেকে। শেষে উপস্থিত সকলের মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম