1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে সাবেক ছাত্রনেতা সজিব রশিদ চৌধুরী - sylhetersangram
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| ভোর ৫:২৯|
Title :
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শাবিপ্রবি শাখার নতুন কমিটি  শাবিপ্রবিতে চাঁদপুর এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  ম্যানচেস্টার সিটি যুবদলের কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, সুমনকে প্রত্যাহারের দাবি নামের মিলের জেরে হয়রানির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান  দিরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ শাবিপ্রবিতে ‘সাস্ট হাফ ম্যারাথনের’ রেজিস্ট্রেশন শুরু, ইভেন্ট ১৫ জানুয়ারি  দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা

দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে সাবেক ছাত্রনেতা সজিব রশিদ চৌধুরী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬,
  • 552 Time View

​স্টাফ রিপোর্টার:

 

আসন্ন দিরাই উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে জোর তৎপরতা শুরু হয়েছে। এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য পদপ্রার্থী হিসেবে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আলোচনার শীর্ষে রয়েছেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজিব রশিদ চৌধুরী।

 

​টানা প্রায় তিন দশক ধরে রাজপথের রাজনীতিতে সক্রিয় থাকা এই নেতার প্রতি ওয়ার্ড ও ইউনিয়নের সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের ব্যাপক গ্রহণযোগ্যতা লক্ষ্য করা গেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে দিরাই উপজেলা ছাত্রদলের এক এসএসসি সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সজিব রশিদ চৌধুরীর রাজনৈতিক জীবনের সূচনা হয়। পরবর্তীতে তিনি দিরাই সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং দিরাই পৌর ছাত্রদলের সভাপতির দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করেন। দীর্ঘ ২৬ বছরেরও বেশি সময় ধরে জেলা, উপজেলা ও পৌর রাজনীতিতে যুক্ত থাকায় তৃণমূলের সাথে তাঁর সুদৃঢ় সাংগঠনিক সম্পর্ক গড়ে উঠেছে।

 

​রাজনীতির পাশাপাশি দিরাইয়ের সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক অঙ্গনেও সজিব রশিদ চৌধুরীর রয়েছে এক প্রশংসনীয় মেলবন্ধন। তিনি দিরাই সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সাংগঠনিক সম্পাদক এবং আর্তমানবতার সেবায় নিয়োজিত চ্যারিটি অর্গানাইজেশন ‘সিলেট মঞ্চ নাগরিক সেবা পরিষদ’-এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

​নির্বাচন প্রসঙ্গে সজিব রশিদ চৌধুরী বলেন, “দীর্ঘ প্রায় ৩০টি বছর আমি এই অঞ্চলের শহর ও গ্রামের প্রতিটি ধূলিকণায় মিশে আছি। এখানকার রাজনীতি, সাহিত্য ও সংস্কৃতিতে আপনারা—বিশেষ করে ছাত্র ও যুবসমাজই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। আমি আপনাদেরই একজন। জনগণ চাইলে আমি আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করব। তফসিল ঘোষণার পর সবার পরামর্শ ও মতামত নিয়েই আমি আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেব।

 

 

​তিনি আরও যোগ করেন, যদি উপজেলাবাসী তাঁকে নির্বাচিত করেন, তবে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য দিরাই গড়ে তোলাই হবে তাঁর মূল লক্ষ্য। এ লক্ষ্যে তিনি স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ, তরুণ সমাজকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, শিক্ষা ও ক্রীড়াঙ্গনের প্রসার, সড়ক উন্নয়ন, নাগরিক সেবা সহজ করা এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

​উল্লেখ্য, রাজনৈতিক জীবনে দীর্ঘ লড়াই-সংগ্রামে বহুবার হামলা ও মামলার শিকার হয়েছেন সজিব রশিদ চৌধুরী। ১/১১ পরবর্তী সময় থেকে শুরু করে বিগত ২০ বছর ধরে তিনি মাঠের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছেন। ২০১৫ সালে রাজনৈতিক আন্দোলন চলাকালীন তিনি গুরুতর হামলার শিকার হন এবং পরবর্তীতে তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। করোনা মহামারী ও স্মরণকালের ভয়াবহ বন্যাসহ সকল দুর্যোগে দলমত নির্বিশেষে অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।

 

 

​আসন্ন নির্বাচনে নিজের অবস্থান সুসংহত করতে ইতিমধ্যে উপজেলার বিভিন্ন অঞ্চলের জনগণের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলছেন সজিব রশিদ চৌধুরী। তিনি দিরাই উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম