1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজার,পান্ডারগাঁও ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত - sylhetersangram
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ৭:২৫|
Title :
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শাবিপ্রবি শাখার নতুন কমিটি  শাবিপ্রবিতে চাঁদপুর এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  ম্যানচেস্টার সিটি যুবদলের কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, সুমনকে প্রত্যাহারের দাবি নামের মিলের জেরে হয়রানির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান  দিরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ শাবিপ্রবিতে ‘সাস্ট হাফ ম্যারাথনের’ রেজিস্ট্রেশন শুরু, ইভেন্ট ১৫ জানুয়ারি  দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা

দোয়ারাবাজার,পান্ডারগাঁও ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, মে ১১, ২০২৬,
  • 108 Time View

স্টাফ রিপোর্টার :এস ডব্লিউ সাগর তালুকদার

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা” কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে ২০২৬) পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ হলরুমে ইরা’র “লাইট প্রজেক্ট” এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আর্থিক সহযোগিতায়ঃ প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

 

ইরা’র লাইট প্রজেক্টের মাঠ সহায়ক, মল্লিকা খাতুনের পরিচালনায় এবং পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরা সংস্থার, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার মোঃ ফজলুল করিম, ইউপি পিএইচডি রিয়াদুল ইসলাম এবং এফপিআই রেদওয়ানুর রহমান।

 

সভায় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলী হোসেন, আবু বকর, ছমির আলী, শাহীন আহমদ, আব্দুস সামাদ, মকবুল হোসেন, সদস্যা মোহন মালা ও অনিতা রানী সূত্রধর। এছাড়া গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হক, আরশ আলী ও দিতি রানী সূত্রধরসহ স্থানীয় সচেতন মহল।

 

সভায় বক্তারা বলেন, ইরা সংস্থা “লাইট প্রজেক্ট”সহ বিভিন্ন উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে, যা হাওরাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত উপকারী ও প্রশংসনীয়। তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমে জনগণের সচেতনতা বৃদ্ধি করা সম্ভব।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,মোঃ লুৎফর রহমান বলেন, “দুর্যোগপ্রবণ হাওরাঞ্চলে আগাম প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও সাধারণ জনগণকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা আরও জোরদার করতে হবে।” তিনি ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

 

বিশেষ অতিথির বক্তব্যে মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার মোঃ ফজলুল করিম বলেন, “সুনামগঞ্জের হাওর এলাকায় প্রতিবছর বজ্রপাতে বহু মানুষের প্রাণহানি ঘটে। এ বিষয়টি বিবেচনায় রেখে ইরা সংস্থা ভবিষ্যতে বজ্রপাত নিরোধক দন্ড স্থাপন ও শেল্টার স্থাপনের জন্য সরকারি বেসরকারি সকল সংস্থার সাথে যোগাযোগ অব্যাহতি আছে। তিনি দুর্যোগকালীন সময়ে দ্রুত তথ্য আদান-প্রদান ও নিরাপদ আশ্রয়ে যাওয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

 

সভায় দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম