1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত - sylhetersangram
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৯:০১|
Title :
শান্তিগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ধামাইলের আড়ালে ব্ল্যাকমেইলের অভিযোগ: সিলেটে পিকলু সরকার ও তুষ্টি আটকের দাবি, তদন্তে চাঞ্চল্যকর তথ্য আসার সম্ভাবনা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শাবিপ্রবি শাখার নতুন কমিটি  শাবিপ্রবিতে চাঁদপুর এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  ম্যানচেস্টার সিটি যুবদলের কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, সুমনকে প্রত্যাহারের দাবি নামের মিলের জেরে হয়রানির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান  দিরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ

দোয়ারাবাজারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ৫, ২০২৬,
  • 119 Time View

দোয়ারাবাজারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

এস ডব্লিউ সাগর তালুকদার

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৫ মে ২০২৬) সকাল ১০টায় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত এ সভায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রেদওয়ানুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুদ্দিন খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাস্টার কামাল উদ্দিন, পিএইচডি মো. আসাদুজ্জামান, সাংবাদিক সাগর তালুকদার, অপরাজেয় বাংলাদেশ উপজেলা ম্যানেজার আজমল হোসেন, এফআরএইচআর-এর নিলুফা ইয়াসমিন ও চৌধুরী কিউমিছ আক্তার।

 

এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহীন আহমদ, ছমির উদ্দিন, আবু বকর, ওয়ালিদ হোসেন, মোহন মালা, রেনু আরা বেগম, অনিতা রানী সূত্রধর, পরিবার কল্যাণ সহকারী (FWA) সুজিনা বেগম, সিএইচসিপি সুরজিত সূত্রধর, মিডওয়াইফ আফিয়া ফারজানা, তানজিনা নেছা এবং সাংবাদিক সাইফুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

সভায় বক্তারা ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মা ও শিশুর স্বাস্থ্যসেবা জোরদার, পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করা এবং স্বাস্থ্যকেন্দ্রে জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, “গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ বলেন, “পান্ডারগাঁও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সকলের সহযোগিতা প্রয়োজন। স্বাস্থ্যসেবা যেন নিরবচ্ছিন্নভাবে প্রদান করা যায়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব।”

সভায় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম