1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজারে কন্যাশিশু নির্যাতন, হয়রানি ও নারী সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত - sylhetersangram
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| ভোর ৫:৪৩|
Title :
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শাবিপ্রবি শাখার নতুন কমিটি  শাবিপ্রবিতে চাঁদপুর এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  ম্যানচেস্টার সিটি যুবদলের কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, সুমনকে প্রত্যাহারের দাবি নামের মিলের জেরে হয়রানির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান  দিরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ শাবিপ্রবিতে ‘সাস্ট হাফ ম্যারাথনের’ রেজিস্ট্রেশন শুরু, ইভেন্ট ১৫ জানুয়ারি  দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা

দোয়ারাবাজারে কন্যাশিশু নির্যাতন, হয়রানি ও নারী সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬,
  • 109 Time View

এস ডব্লিউ সাগর তালুকদার, স্টাফ রিপোর্টার :

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় কন্যাশিশু নির্যাতন, হয়রানি ও নারী সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকাল ১০টায় দোয়ারাবাজার মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ-এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কন্যাশিশু ও নারীর প্রতি সব ধরনের সহিংসতা, নির্যাতন ও হয়রানি রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং সমাজের প্রতিটি মানুষকে একযোগে কাজ করতে হবে। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। কোনো ধরনের সহিংসতা বা হয়রানির ঘটনা ঘটলে তা গোপন না রেখে দ্রুত প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। সচেতনতা, নৈতিক শিক্ষা ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমেই নারী ও শিশু নির্যাতনমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

 

সভায় বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি মালা দাস, সহকারী শিক্ষক ফারুক আহমদ, আল আমিন ও আফরোজা বেগম।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ফাহমিদা আক্তার ও সানিয়া আক্তার। তারা বিদ্যালয় ও সমাজে কন্যাশিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সভায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা কন্যাশিশু নির্যাতন, হয়রানি ও নারী সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধ চর্চা এবং আইনের কার্যকর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম