1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
ফোরল্যান সড়কে পাল্টে যাচ্ছে শান্তিগঞ্জের যোগাযোগ ব্যবস্থা - sylhetersangram
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ৬:৪৪|
Title :
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শাবিপ্রবি শাখার নতুন কমিটি  শাবিপ্রবিতে চাঁদপুর এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  ম্যানচেস্টার সিটি যুবদলের কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, সুমনকে প্রত্যাহারের দাবি নামের মিলের জেরে হয়রানির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান  দিরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ শাবিপ্রবিতে ‘সাস্ট হাফ ম্যারাথনের’ রেজিস্ট্রেশন শুরু, ইভেন্ট ১৫ জানুয়ারি  দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা

ফোরল্যান সড়কে পাল্টে যাচ্ছে শান্তিগঞ্জের যোগাযোগ ব্যবস্থা

Reporter Name
  • Update Time : সোমবার, মে ১৮, ২০২৬,
  • 126 Time View

 

 

 

 

রুয়েব আহমেদ,, শান্তিগঞ্জ প্রতিনিধি :

 

 

 

বহুল প্রত্যাশিত সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ককে ফোরলেনে উন্নীত করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এর অংশ হিসেবে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট থেকে উজানীগাঁও পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের নির্মাণকাজ বর্তমানে চলমান রয়েছে।

 

 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেতু মন্ত্রণালয়ের অধীনে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

এই নির্মাণকাজের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। প্রায় ৭৫ কোটি ৯৩ লাখ ২৮ হাজার ২ শত ৫২ টাকা ব্যয়ে ২০২৫ সালের জুন মাসে প্রকল্পের চুক্তি সম্পাদিত হয়। প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে ২৮ মাস।

 

 

 

 

চুক্তি অনুযায়ী শান্তিগঞ্জ বাজার এলাকা থেকে শুরু হয়েছে কাজ। বর্তমানে রাস্তার দুই পাশে ভিটবালি দিয়ে ভরাটের কাজসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পুরোদমে চলছে। স্থানীয়দের ধারণা, এই ফোরল্যান সড়কের কাজ শেষ হলে শান্তিগঞ্জ এলাকার সার্বিক চিত্র বদলে যাবে এবং যোগাযোগ ব্যবস্থায় আসবে নতুন গতি।

 

 

 

 

সরেজমিনে দেখা গেছে, সড়কের নির্মাণকাজ ঘিরে পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। অনেকে মনে করছেন, এই উন্নয়ন প্রকল্প শান্তিগঞ্জের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।

 

 

 

 

ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার সাকিব আল হাসান জানান, ইতোমধ্যে রাস্তার ঢালাই কাজের প্রায় ৫০ শতাংশ এবং মাটির কাজের প্রায় ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। এছাড়া সড়কের মাঝখানে আধুনিক ডিভাইডার নির্মাণ করা হবে। শান্তিগঞ্জ বাজার এলাকায় দৃষ্টিনন্দন লাইটিং ব্যবস্থা, বাজার ও আবাসিক এলাকায় প্রায় ১ কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থা এবং পুরো ২ কিলোমিটার এলাকায় পথচারীদের জন্য ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও জানান, বিদ্যুতের খুঁটি অপসারণ, গাছ কাটার বিলম্ব এবং টানা বৃষ্টির কারণে কাজে সামান্য ধীরগতি দেখা দিলেও বর্তমানে কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

 

 

 

এ বিষয়ে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহমদ উল্লাহ বলেন, “প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম