1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত - sylhetersangram
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ১২:২৭|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫,
  • 138 Time View

দিরাই প্রতিনিধি:

সুনামগঞ্জ -২ (দিরাই -শাল্লা) বিএনপির মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আজমল হোসেন চৌধুরী জাবেদ’র উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দিরাই শাল্লার সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরীর সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর), দুপুর ২ঘটিকায় আজমল কনভেনশন হলে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ -২ দিরাই শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজমল হোসেন চৌধুরী জাবেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, দিরাই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দিরাই পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাব্বির মিয়া, যুগ্ম আহবায়ক ফারুক সরদার, দিরাই উপজেলা বিএনপির সাবেক সমাজসেবা সম্পাদক মাসুক মিয়া, উপজেলা বিএনপির সদস্য আবু সাঈদ চৌধুরী, পৌর বিএনপির সদস্য কয়ছর ইসলাম, আব্দুল হাফিজ,দিরাই উপজেলা কৃষক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজীব রশীদ চৌধুরী, সদস্য সচিব রাকিব মিয়া, ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়াজ মাহমুদ রিপন,রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ খাঁন,সিনিয়র সহ সভাপতি নবীর হোসেন,করিমপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিল মিয়া,সাধারন সম্পাদক ফরিদ সরদার,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আউলা, জগদল ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক, তাড়ল ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলী আহমদ, সাধারণ সম্পাদক দীন ইসলাম মাস্টার,সরমঙ্গল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আক্কাছ আলী, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, দিরাই উপজেলা ছাত্রদলের ১ম যুগ্ম আহবায়ক মেহেদী হাসান চৌধুরী, যুগ্ম আহবায়ক নুর আহমদ তালুকদার, ছাত্র দল নেতা দিদার সহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে ১২ ঘটিকায় যুক্তরাজ্য থেকো দিরাই আগমন উপলক্ষে উপজেলার প্রবেশ শরীফপুর থেকে বিশাল মোটরসাইকেল শোডাউন করে আজমল হোসেন চৌধুরী জাবেদ কে স্বাগত জানান নেতা কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম