1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
রাজনগরে গৃহবধূর গলা কেটে হত্যাচেষ্টা — আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন লিলি বেগম - sylhetersangram
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১০:০৪|
Title :
মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এম সাইফ উদ্দিন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চরমহল্লা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন তালুকদার

রাজনগরে গৃহবধূর গলা কেটে হত্যাচেষ্টা — আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন লিলি বেগম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ১২, ২০২৬,
  • 92 Time View

‎স্টাফ রিপোর্টার |‎আলী আহমদ রিপন  মৌলভীবাজার|

‎ রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুরিখাল গ্রামে গভীর রাতে ঘটে গেছে এক ভয়াবহ ও হৃদয়বিদারক ঘটনা। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন লিলি বেগম (৪৫) নামের এক গৃহবধূ। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

 

‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে পরিবারের অন্য সদস্যরা বাইরে থাকায় লিলি বেগম ঘরে একাই ছিলেন। রাত প্রায় দুইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত টিনের দরজা-জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে তাকে আটকে ফেলে হামলাকারীরা।

 

 

‎এসময় প্রাণ বাঁচাতে লিলি বেগম চিৎকার করে বারবার বলতে থাকেন, “আমাকে মেরো না।” কিন্তু দুর্বৃত্তরা কোনো দয়া না দেখিয়ে ধারালো দা দিয়ে তার গলা কেটে দেয়। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন মনে করে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

‎পরে পাশের বাড়ির লোকজন তার আর্তচিৎকার শুনে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, তার গলায় প্রায় ১৬৫টি সেলাই দিতে হয়েছে এবং তিনি এখনও সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

 

‎আহতের ছেলে আইনুদ্দিন জানান, হাসপাতালে কাতর অবস্থায় তার মা হামলাকারীদের কণ্ঠ চিনতে পেরেছেন বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি অভিযোগ করেন, বিদেশে পাঠানো সংক্রান্ত টাকার বিরোধের জেরে পূর্বশত্রুতার কারণে এই হামলা হয়ে থাকতে পারে।

‎এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে -এ লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

‎এলাকাজুড়ে এ ঘটনায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম