1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
রাজনগর ইউনিয়নের উন্নয়ন ও জহিরুল ইসলাম জুয়েলের বিকল্প নেই: সর্বস্তরের জনগণের প্রত্যাশা - sylhetersangram
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৭:৪০|
Title :
শান্তিগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ধামাইলের আড়ালে ব্ল্যাকমেইলের অভিযোগ: সিলেটে পিকলু সরকার ও তুষ্টি আটকের দাবি, তদন্তে চাঞ্চল্যকর তথ্য আসার সম্ভাবনা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শাবিপ্রবি শাখার নতুন কমিটি  শাবিপ্রবিতে চাঁদপুর এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  ম্যানচেস্টার সিটি যুবদলের কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, সুমনকে প্রত্যাহারের দাবি নামের মিলের জেরে হয়রানির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান  দিরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ

রাজনগর ইউনিয়নের উন্নয়ন ও জহিরুল ইসলাম জুয়েলের বিকল্প নেই: সর্বস্তরের জনগণের প্রত্যাশা

Reporter Name
  • Update Time : বুধবার, মে ১৩, ২০২৬,
  • 324 Time View

​নিজস্ব প্রতিবেদক, দিরাই|

 

​সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলের সাহসী ও জনকল্যাণমুখী নেতৃত্বে বদলে গেছে ইউনিয়নের দৃশ্যপট। গত কয়েক বছরে রাস্তাঘাট, শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁর অভাবনীয় সাফল্যে মুগ্ধ ইউনিয়নবাসী। ফলে আসন্ন নির্বাচনে আবারো জহিরুল ইসলাম জুয়েলকেই চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সর্বস্তরের সাধারণ মানুষ।

 

​ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে স্থানীয় ভোটার ও সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায়, জহিরুল ইসলাম জুয়েল চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিচারিক কার্যক্রমে স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করেছেন। বিশেষ করে করোনাকালীন এবং ভয়াবহ বন্যার সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে ঘরে ঘরে ত্রাণ ও সহায়তা পৌঁছে দিয়েছেন, তা আজও মানুষের মনে দাগ কেটে আছে।

 

 

স্থানীয়দের মতে, আগে রাজনগর ইউনিয়নের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা অনেকটা নাজুক ছিল। জুয়েল চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর সরকারি বরাদ্দের সঠিক ব্যবহার এবং নিজস্ব তদারকিতে গ্রামীণ অবকাঠামোর আমূল পরিবর্তন হয়েছে। সাধারণ মানুষের জন্য পরিষদের দুয়ার সবসময় খোলা রাখা এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও ভিজিডি কার্ড বিতরণে স্বজনপ্রীতিমুক্ত স্বচ্ছতা বজায় রাখায় তিনি সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।

 

 

রাজনগর ইউনিয়নের কয়েকজন প্রবীণ ব্যক্তিত্ব জানান, “জুয়েল চেয়ারম্যান শুধু একজন জনপ্রতিনিধি নন, তিনি আমাদের সুখে-দুঃখে ছায়ার মতো পাশে থাকেন। এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তাঁর মতো কর্মঠ ও সাহসী নেতৃত্বের কোনো বিকল্প নেই। আমরা চাই তিনি আবারো এই ইউনিয়নের দায়িত্ব নিয়ে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করুন।”

 

​তরুণ প্রজন্মের ভোটারদের মতে, ডিজিটাল ইউনিয়ন গড়া এবং শিক্ষিত সমাজ বিনির্মাণে জহিরুল ইসলাম জুয়েলের দূরদর্শী চিন্তা প্রশংসনীয়। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি যেভাবে তরুণদের উদ্বুদ্ধ করেছেন, তা সত্যি অনুকরণীয়।

 

 

রাজনগর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করাই জহিরুল ইসলাম জুয়েলের মূল লক্ষ্য। এলাকার সাধারণ জনগণের এই স্বতঃস্ফূর্ত সমর্থন ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সবসময়ই জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

 

​আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জহিরুল ইসলাম জুয়েলের প্রার্থিতা নিয়ে এখন ইউনিয়নের চায়ের দোকান থেকে শুরু করে প্রতিটি পাড়া-মহল্লায় বইছে আলোচনার জোয়ার। সাধারণ মানুষের দাবি একটাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জহিরুল ইসলাম জুয়েলকেই পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম