1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
রাধারমণ দত্তের স্মরণে আগামীকাল ‘ধামাইল দিবস’, কেশবপুরে দিনব্যাপী আয়োজন - sylhetersangram
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| ভোর ৫:২৭|
Title :
শাবিপ্রবিতে ‘সাস্ট হাফ ম্যারাথনের’ রেজিস্ট্রেশন শুরু, ইভেন্ট ১৫ জানুয়ারি  দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন শাবিপ্রবি অধ্যাপক আশ্রাফুল করিম শাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী পাঠচক্র শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস

রাধারমণ দত্তের স্মরণে আগামীকাল ‘ধামাইল দিবস’, কেশবপুরে দিনব্যাপী আয়োজন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ২৬, ২০২৬,
  • 155 Time View

 

নিজস্ব প্রতিবেদক|

 

 

​বৈষ্ণব কবি ও লোকসংগীতের কিংবদন্তি গীতিকার রাধারমণ দত্তের স্মরণে আগামীকাল ২৬ মে উদযাপিত হতে যাচ্ছে ‘ধামাইল দিবস’। বাংলার লোকসংস্কৃতির অন্যতম প্রধান অনুষঙ্গ ধামাইল গান ও নৃত্যের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

​বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে জামালপুরের কেশবপুরে কবির নিজস্ব বাসভবনে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হবে।

​আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল ১০টা ৩০ মিনিটে রাধারমণ দত্তের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর সকাল ১১টায় ধামাইল সংস্কৃতির ইতিহাস ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মধ্যাহ্ন ১২টা থেকে শুরু হবে উৎসবের মূল আকর্ষণ—ঐতিহ্যবাহী ধামাইল গান ও নৃত্যের নান্দনিক পরিবেশনা।

​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব মো. আবু হায়রা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রখ্যাত গীতিকার মো. আছকর আলী।

​এছাড়াও বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় বরেণ্য শিল্পী, সংস্কৃতিকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

​বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত ধামাইলের সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণ এবং তরুণ প্রজন্মের মাঝে এই লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখাই এই আয়োজনের মূল লক্ষ্য। আয়োজক কমিটি সংশ্লিষ্ট সকল সংস্কৃতিপ্রেমী ও সাধারণ মানুষকে উৎসবে উপস্থিত থাকার জন্য বিনীত আমন্ত্রণ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম