1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সিলেট ছাত্রদলের নতুন কমিটি: আলোচনায় 'জুলাই যোদ্ধা' মাহমুদুল হাসান সাগর - sylhetersangram
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:৫৩|
Title :
মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এম সাইফ উদ্দিন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চরমহল্লা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন তালুকদার

সিলেট ছাত্রদলের নতুন কমিটি: আলোচনায় ‘জুলাই যোদ্ধা’ মাহমুদুল হাসান সাগর

Reporter Name
  • Update Time : সোমবার, মে ৪, ২০২৬,
  • 348 Time View

​নিজস্ব প্রতিবেদক, সিলেট:

 

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে যেকোনো সময় ঘোষণা হতে পারে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বহুল কাঙ্ক্ষিত নতুন কমিটি। এই কমিটিকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। তবে সব জল্পনা-কল্পনার ঊর্ধ্বে উঠে সিলেট মহানগরের শীর্ষ পদের আলোচনায় এখন সবচেয়ে শক্তিশালী নাম— রাজপথের লড়াকু ছাত্রনেতা মাহমুদুল হাসান সাগর।

 

 

​গেজেটভুক্ত ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত মাহমুদুল হাসান সাগর দলীয় রাজনীতিতে একজন ত্যাগী ও সাহসী নেতা হিসেবে সুপরিচিত। তৃণমূল নেতাকর্মীদের মতে, সংগঠন যখনই সংকটে পড়েছে, তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ঢাল হয়ে দাঁড়িয়েছেন।

আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে থেকে সাধারণ ছাত্র ও নেতাকর্মীদের বিপদে-আপদে পাশে থাকায় তিনি বর্তমানে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।রাজনৈতিক প্রতিকূলতা, একাধিক মামলা এবং কারাবরণের মতো কঠিন সময় পার করেও বিচ্যুত হননি আদর্শ থেকে। বরং নিরলসভাবে কাজ করেছেন ছাত্রদলের সাংগঠনিক ভিত মজবুত করতে।

সাধারণ শিক্ষার্থীদের মাঝে তার গ্রহণযোগ্যতা এবং দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা তাকে নেতৃত্বের দৌড়ে অন্যদের চেয়ে যোজন যোজন এগিয়ে রেখেছে।

 

 

​সিলেট মহানগরের সাধারণ নেতাকর্মীদের দাবি, দলকে আরও গতিশীল এবং শক্তিশালী করতে হলে রাজপথের পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা জরুরি। সেই বিবেচনায় মাহমুদুল হাসান সাগরের মতো লড়াকু সৈনিককে মহানগরের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া সময়ের দাবি।

 

​কেন্দ্রীয় ছাত্রদলও এবার ত্যাগী ও রাজপথের সক্রিয় নেতাদের হাতেই সিলেটের নেতৃত্ব তুলে দিতে চায় বলে দলীয় সূত্রে জানা গেছে। যদি তাই হয়, তবে যোগ্যতার বিচারে মাহমুদুল হাসান সাগরের নাম আসার সম্ভাবনা এখন সবচেয়ে বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম