1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সুরমা দর্পণ"র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সামির সাথে মতবিনিময় ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন - sylhetersangram
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৩:৪৬|
Title :
সুনামগঞ্জের দিরাইয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা, ইটভাটার ম্যানেজার নিহত মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এম সাইফ উদ্দিন

সুরমা দর্পণ”র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সামির সাথে মতবিনিময় ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

Reporter Name
  • Update Time : সোমবার, মার্চ ৩০, ২০২৬,
  • 105 Time View

“সুরমা দর্পণ”র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সামির সাথে মতবিনিময় ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন।

‎জনপ্রিয় অনলাইন পত্রিকা ও অনলাইন চ্যানেল “সুরমা দর্পণ”র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সামির সাথে মতবিনিময় ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে , ২৯ মার্চ (রবিবার) সন্ধ্যা ৭ টায় সিলেটের একটি অভিজাত হোটেলের হলরুমে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এনাম উদ্দিন সামী স্টাফ রিপোর্টার সিলেট

 

‎দর্পণের উপদেষ্টা জাহাঙ্গীর আলম সামির সভাপতিত্বে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের মহিলা সম্পাদিকা হ্যাপি জান্নাতের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও অভিনেতা বেলাল আহমদ মুরাদ।

‎এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সুরমা দর্পণের চিফ রিপোর্টার মামুনুর রশিদ ও স্টাফ রিপোর্টার রুসেল আহমদ।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান  ও বার্তা বাজারের সিলেট জেলা প্রতিনিধি সাংবাদিক সাইফুল ইসলাম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের  সাবেক সভাপতি ও চ্যানেল এস ইউকে এর স্টাফ রিপোর্টার সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান, লন্ডন প্রবাসী ফাহমিদ আহমদ চৌধুরী, সিলেট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেটের আওয়াজের সম্পাদক শাহজান চৌধুরী।

‎এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সদস্য দুলাল আহমদ, সুরমা দর্পণের সিনিয়র স্টাফ রিপোর্টার জাকির হোসাইন, সিলেটের সংগ্রাম এবং এটিভি নিউজের রিপোর্টার এনাম উদ্দিন সামি, সিলেট অ্যাসোয়েশন দক্ষিণ আফ্রিকার যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম, দক্ষিণ আফ্রিকা প্রবাসী নাদিম আহমদ, মোঃ করিমুল ইহসান, সাংবাদিক মনোরঞ্জন দাস, পারভেজ আহমদ, সুরমা দর্পণের জকিগঞ্জ প্রতিনিধি রিদওয়ান আহমদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি মাহফুজ হোসেন প্রমুখ।

‎অনুষ্টানে বক্তারা বলেন, ঈদ পুনর্মিলনী শুধু আনন্দ ভাগাভাগির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও পেশাগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি সুরমা দর্পণের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম