1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
৭২ ঘণ্টার মধ্যে সুনামগঞ্জসহ বন্যা হতে পারে যে ১৬ জেলায় - sylhetersangram
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৬:৩৬|
Title :
শান্তিগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ধামাইলের আড়ালে ব্ল্যাকমেইলের অভিযোগ: সিলেটে পিকলু সরকার ও তুষ্টি আটকের দাবি, তদন্তে চাঞ্চল্যকর তথ্য আসার সম্ভাবনা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শাবিপ্রবি শাখার নতুন কমিটি  শাবিপ্রবিতে চাঁদপুর এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  ম্যানচেস্টার সিটি যুবদলের কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, সুমনকে প্রত্যাহারের দাবি নামের মিলের জেরে হয়রানির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান  দিরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ

৭২ ঘণ্টার মধ্যে সুনামগঞ্জসহ বন্যা হতে পারে যে ১৬ জেলায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬,
  • 373 Time View

সিলেটের সংগ্রাম ডেস্ক :

 

দেশের কয়েকটি নদীর পানি আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। দেশের অভ্যন্তরে ও উজানে ভারি বৃষ্টি এবং নদীর পানি বৃদ্ধির কারণে আগামী কয়েক দিনে দেশের ১৬টি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

 

সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু কিছু স্থানের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। এ ছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলও কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

 

একই সময়ে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু কিছু স্থানের নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই করা বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা নদী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে নীলফামারী ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিচু এলাকাগুলোয় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে চট্টগ্রাম বিভাগে অতিভারি এবং সিলেট ও বরিশাল বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে বাংলাদেশের উজান অংশে ভারতের মেঘালয় ও ত্রিপুরা প্রদেশেও ভারি থেকে অতিভারি বৃষ্টি লক্ষ্য করা গেছে।

 

বিভিন্ন আবহাওয়া সংস্থার তথ্য বিশ্লেষণ করে পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী চার দিন দেশের চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর ফলে নদীগুলোর পানির সমতল আরও বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম