1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
মৌলভীবাজারে বন্যাকবলিতদের পাশে সিলেট রেঞ্জের ডিআইজি: বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ শুরু - sylhetersangram
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ৪:৪৪|
Title :
শাবিপ্রবিতে ‘সাস্ট হাফ ম্যারাথনের’ রেজিস্ট্রেশন শুরু, ইভেন্ট ১৫ জানুয়ারি  দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন শাবিপ্রবি অধ্যাপক আশ্রাফুল করিম শাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী পাঠচক্র শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস

মৌলভীবাজারে বন্যাকবলিতদের পাশে সিলেট রেঞ্জের ডিআইজি: বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ১৭, ২০২৬,
  • 189 Time View

রিপন আহমেদ ​মৌলভীবাজার প্রতিনিধি |

 

 

সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান-এর সার্বিক তত্ত্বাবধানে মৌলভীবাজার জেলার বন্যাকবলিত অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

​গতকাল (১৬ জুলাই) মৌলভীবাজার সদর থানাধীন ৭ নং চাঁদনীঘাট ইউনিয়নের গুজারাই গ্রামের হযরত শাহ হাজী কামাল উদ্দিন (রহ.)-এর মোকাম সংলগ্ন এলাকায় এই বিশেষ মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

​ক্যাম্পে স্থানীয় বন্যাদুর্গত ও পানিবন্দী মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, অভিজ্ঞ চিকিৎসক দ্বারা প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে মানসম্মত ওষুধ বিতরণ করা হচ্ছে। বন্যাকালীন ও বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা করতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখছে বলে জানান স্থানীয়রা।

 

​মৌলভীবাজার পুলিশ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ও দক্ষ মেডিকেল টিম নিরলসভাবে এই চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করছেন। পুলিশ সূত্র জানায়, পর্যায়ক্রমে জেলার অন্যান্য বন্যাকবলিত এলাকাগুলোতেও একই ধরনের বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।

 

 

​সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিল্‌লুর রহমান জানান, দুর্যোগকালীন সময়ে বন্যাকবলিত ও দুর্গত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ মানবিক দায়িত্ব পালনে বদ্ধপরিকর। পুলিশের পক্ষ থেকে এই ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম