1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাই-শাল্লার সাবেক সাংসদ নাছির চৌধুরীর উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যাত্রা - sylhetersangram
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৪:০৯|
Title :
দিরাই থানার ওসি আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের ‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত দিরাইয়ে সীমান্তিক এনজিওর উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’

দিরাই-শাল্লার সাবেক সাংসদ নাছির চৌধুরীর উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যাত্রা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫,
  • 645 Time View

আয়মান আহমেদ :

সাবেক সাংসদ ( সুনামগঞ্জ-২ ) ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককে যাত্রা করেছেন।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে তিনি এই যাত্রা করেন।

সফর সঙ্গী হিসেবে রয়েছেন উনার স্ত্রী পারভিন চৌধুরী, দুই মেয়ে নাজিয়া চৌধুরী ও নাদিয়া চৌধুরী। এছাড়াও রয়েছেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশন (ক্র্যাব) এর সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা রুদ্র মিজান।

জানা যায় দীর্ঘ দিন থেকে তিনি শরীরের নানা সমস্যায় ভোগছিলেন। এর মধ্যে তিনি দেশে উন্নত থেকে চিকিৎসা নিয়েছেন এবং স্বাভাবিক ভাবে চলা ব্যতিত অন্যান্য সমস্যা থেকে আরোগ্য লাভ করেছেন।

সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী ব্যাংককে এক মাস ব্যাপী চিকিৎসা নিতে পারেন বলে ধারণা করছেন উনার ব্যক্তিগত চিকিৎসক। নাছির চৌধুরী সিলেটের সংগ্রাম’কে জানান, তিনি শীগ্রই চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরবেন এবং রাজনীতির মাঠে আরও সক্রিয় হবেন। তিনি বলেন, আমি দিরাই শাল্লা থেকে আবারও নির্বাচন করবো। দিরাই শাল্লার মানুষ আমার জন্য অপেক্ষায় রয়েছে। আমি তাদের মুখে হাসি ফুটাতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম