
নিজস্ব প্রতিবেদক:
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্স’-এর ২০২৬-২০২৭ রোটারি বছরের ইয়ার লাঞ্চিং সভা ‘এলিভেট-২০২৬’। এই আয়োজনের মধ্য দিয়ে ক্লাবের নতুন বছরের সভাপতি হিসেবে রোটারেক্টর হাসান আহমদ এবং সাধারণ সম্পাদক হিসেবে রোটারেক্টর আবু তাহের দায়িত্ব গ্রহণ করেন।
গত ১৭ই জুলাই (শুক্রবার) বিকেল ৫টায় সিলেটের অভিজাত রেস্তোরাঁ ‘রাজবাড়ী’-র হলরুমে এই জাঁকজমকপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়। অতিথি ইসমাইলের পবিত্র কুরআন তেলাওয়াত এবং ক্লাবের সহ-সভাপতি রোটারেক্টর কামরুল ইসলামের পারপাস পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। পরবর্তীতে উপস্থিত সকলের সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়।
অনুষ্ঠানে ২০২৫-২০২৬ রোটারি বছরের সভাপতি আব্দুল লতিফ তাঁর সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য প্রদান করেন এবং নতুন বছরের (২০২৬-২০২৭) সভাপতি রোটারেক্টর হাসান আহমদকে কলার পরিয়ে দায়িত্ব হস্তান্তর করেন।
সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন:
রোটারি ক্লাব অব সিলেট এলিগ্যান্স: আইপিপি রোটারিয়ান খতিবুর রহমান ও অতিথি ফায়জুর রহমান।
রোটারেক্ট ক্লাব অব সিলেট গ্রীন বাডস: পিপি রোটা. লায়েক আহমদ, সহ-সভাপতি রোটা. সলিল সরকার ও রোটা. সায়েক আহমদ।
রোটারেক্ট ক্লাব অব মিড টাউন: পিপি রোটা. নাজিব আহমদ।
রোটারেক্ট ক্লাব অব জালালাবাদ: সভাপতি মিফতাহ উদ্দিন জামি ও সেক্রেটারি রোটা. মাহবুব।
রোটারেক্ট ক্লাব অব সিনার্জি: সভাপতি আব্দুল বাসিত।
সভার মধ্যবর্তী সময়ে আকর্ষণীয় ক্লাব সার্ভিস পরিচালনা করেন পিপি রোটা. মুন্সি আব্দুর রউফ।
এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এলিগ্যান্স ক্লাবের পিপি রোটা. শেখ সুহিন মিয়া, পিপি আব্দুল্লাহ আল ফাহাদ, সহ-সভাপতি রোটা. কামরুল ইসলাম, সদস্য রোটা. রুবেল খান, রোটা. রবিউল বাসার, রোটা. ইব্রাহিম চৌধুরী, রোটা. মাহবুব তাহা কাউসার, অতিথি হাফিজুর রহমান পাভেল, তারেক রহমানসহ বিভিন্ন ক্লাব থেকে আগত শুভানুধ্যায়ী ও সদস্যবৃন্দ।
নতুন বছরের এই চমৎকার সূচনা যেন এলিগ্যান্স পরিবারের হাত ধরে পুরো সিলেটের রোটারেক্ট অঙ্গনে এক নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। সকল সদস্যদের প্রাণপণ চেষ্টা ও নিখুঁত আয়োজনে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। সভার শেষভাগে ক্লাব সার্ভিসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পরিশেষে, ক্লাবের নতুন সচিব রোটা. আবু তাহের সেক্রেটারির রিপোর্ট পেশ করেন এবং নতুন সভাপতি রোটারেক্টর হাসান আহমদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
আয়োজকরা জানান, সকলের অংশগ্রহণ ও সহযোগিতায় সিলেটের রোটারেক্ট অঙ্গন নতুন রূপে সজ্জিত হয়ে আগামীতে আরও গতিশীল ভূমিকা রাখবে।