1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
বরাক উপত্যকায় সমবেত ধামাইল নৃত্য ও ধামাইলকন্যা প্রতিযোগিতা–২০২৫ আয়োজন উপলক্ষে বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের শুভেচ্ছা - sylhetersangram
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১২:৪৮|
Title :
শাবিপ্রবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের নিবন্ধন শুরু শাবিপ্রবিতে স্বপ্নোত্থানের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দিরাই থানার ওসি আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের ‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত দিরাইয়ে সীমান্তিক এনজিওর উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ

বরাক উপত্যকায় সমবেত ধামাইল নৃত্য ও ধামাইলকন্যা প্রতিযোগিতা–২০২৫ আয়োজন উপলক্ষে বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫,
  • 196 Time View

বরাক উপত্যকায় সমবেত ধামাইল নৃত্য ও ধামাইলকন্যা প্রতিযোগিতা–২০২৫ আয়োজন উপলক্ষে বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদের শুভেচ্ছা

 

রাজীব দাস:

আসাম, ভারতের শিলচরে অবস্থিত সম্মিলিত লোক মঞ্চ কর্তৃক আয়োজিত বরাক উপত্যকা ভিত্তিক “সমবেত ধামাইল নৃত্য ও ধামাইলকন্যা প্রতিযোগিতা–২০২৫” উৎসব উপলক্ষে আয়োজক কমিটির প্রতি আন্তরিক শুভকামনা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ, কেন্দ্রীয় কমিটি।

বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, ধামাইল আমাদের বাংলা লোকজ সংস্কৃতির এক অমূল্য ঐতিহ্য। এই ঐতিহ্যকে সংরক্ষণ, চর্চা এবং নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার যে মহৎ উদ্যোগ সম্মিলিত লোক মঞ্চ গ্রহণ করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের আয়োজন ভ্রাতৃত্ববোধ, সাংস্কৃতিক বিনিময় এবং লোকজ সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলা লোকজ সংস্কৃতির অনন্য উপাদান ধামাইল গান ও নৃত্যকে দেশ-বিদেশে ছড়িয়ে দিতে এমন উদ্যোগের বিকল্প নেই। ভবিষ্যতেও সম্মিলিত লোক মঞ্চ লোকসংস্কৃতি চর্চায় অগ্রণী ভূমিকা পালন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

 

বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ, কেন্দ্রীয় কমিটি এবং সম্মিলিত লোক মঞ্চ যৌথভাবে বাংলার লোক ঐতিহ্য—আদি ধামাইলের সংগ্রহ, সংরক্ষণ, চর্চা ও বিকাশে একাত্মতা ঘোষণা করে। অতীতে সম্মিলিত লোক মঞ্চের পক্ষ থেকে পাওয়া আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং এই সাংস্কৃতিক বন্ধন আজীবন অটুট থাকবে বলে আশাবাদ জানানো হয়। ফেসবুক পোষ্টের মাধ্যমে এ শুভেচ্ছা বার্তা জানান বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি দেবদাস চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম