1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
জগদল ইউনিয়নকে আধুনিক ও সেবাধর্মী করতে প্রতিশ্রুতিবদ্ধ সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী দানশীল ব্যক্তিত্ব মোঃ রুবেল আহমদ - sylhetersangram
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৮:০৯|
Title :
শাবিপ্রবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের নিবন্ধন শুরু শাবিপ্রবিতে স্বপ্নোত্থানের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দিরাই থানার ওসি আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের ‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত দিরাইয়ে সীমান্তিক এনজিওর উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ

জগদল ইউনিয়নকে আধুনিক ও সেবাধর্মী করতে প্রতিশ্রুতিবদ্ধ সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী দানশীল ব্যক্তিত্ব মোঃ রুবেল আহমদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ৬, ২০২৬,
  • 520 Time View

নিজস্ব প্রতিবেদক :

 

সুনামগঞ্জের দিরাই উপজেলার ০৭ নং জগদল ইউনিয়নকে একটি আদর্শ ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক দানশীল ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী মোঃ রুবেল আহমদ । ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া,ভালবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন।

 

গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি জানান, সেবাই হচ্ছে মূল লক্ষ্য- মোঃ রুবেল আহমদ বলেন, মানব সেবা হচ্ছে ইবাদতের একটি অংশ,“মানুষ মানুষের জন্য, আর জীবন জীবনের জন্য। ছোটবেলা থেকেই মানুষের পাশে দাঁড়ানো আমার নেশা। তবে ব্যক্তিগত পর্যায় থেকে অনেক কিছু করা সম্ভব হয় না। একটি জনপ্রতিনিধিত্বমূলক স্থানে থেকে কাজ করতে পারলে মানুষের জন্য আরও বড় পরিসরে সেবা নিশ্চিত করা সম্ভব।

 

সেই লক্ষ্য থেকেই আমি নির্বাচনে অংশ নিতে চাই।”

উন্নয়ন বঞ্চিত ইউনিয়ন নিয়ে উদ্বেগ জগদল ইউনিয়নের বর্তমান চিত্র তুলে ধরে তিনি বলেন, “আমাদের এই ইউনিয়নটি বিগত দিনগুলোতে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। বিশেষ করে রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ব্যবস্থার বেহাল দশা আমাকে ব্যথিত করে। আমি নির্বাচিত হলে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে এই জীর্ণ দশা দূর করতে কাজ করব।

 

নেতা নয়, সেবক হতে চাই জনগণের উদ্দেশ্যে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আমি আপনাদের নেতা হতে আসিনি, আপনাদের সেবক হতে চাই। আমি এই জগদল ইউনিয়নের সন্তান। আমাকে আপনারা নিজের সন্তান বা ভাই মনে করে ভুল-ত্রুটি শুধরে দেবেন এবং আপনারা আদেশ-উপদেশ দিয়ে আমার পাশে থাকবেন। আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই; আমার একমাত্র উদ্দেশ্য হলো জন্মভূমির ঋণ শোধ করা এবং মানুষের মুখে হাসি ফোটানো।”

 

আগামীর পরিকল্পনা জগদল ইউনিয়নের অবহেলিত জনপদকে উন্নয়নের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে আধুনিক ও বাস্তবসম্মত কর্মপরিকল্পনা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। শিক্ষা ও স্বাস্থ্যের মানোন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনই হবে তার অগ্রাধিকার।

 

পরিশেষে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও ভালোবাসা কামণা করেন এবং জনগণ তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে আশা প্রকাশ করেন এবং সাধারণ মানুষের স্বপ্ন পূরণে নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম