1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর'র: সভাপতি হুমায়ুন, সম্পাদক রাজু - sylhetersangram
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:০২|
Title :
শাবিপ্রবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের নিবন্ধন শুরু শাবিপ্রবিতে স্বপ্নোত্থানের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দিরাই থানার ওসি আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের ‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত দিরাইয়ে সীমান্তিক এনজিওর উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ

টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর’র: সভাপতি হুমায়ুন, সম্পাদক রাজু

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ২৭, ২০২৬,
  • 199 Time View

টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর’র: সভাপতি হুমায়ুন, সম্পাদক রাজু

সিলেটে “বৃহত্তর জৈন্তা ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ইউনিয়ন”-এর নাম সংশোধন করে “টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তা” করা হয়েছে এবং ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলায় কর্মরত বিভিন্ন টেলিভিশন সাংবাদিকদের নিয়ে গঠিত এই সংগঠনের নতুন কার্যকরী কমিটিতে মাই টিভির হুমায়ুন আহমেদকে সভাপতি এবং বাংলা টিভির দুলাল হোসেন রাজুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

 

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে বাংলা টিভির আলিম উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি, আইঅন টিভির আলী হোসেনকে সহ-সভাপতি, আরটিভির সালমান শাহকে যুগ্ম সম্পাদক, সাংবাদিক আব্দুস শুকুরকে সাংগঠনিক সম্পাদক, এশিয়ান টেলিভিশনের ইউসুফুর রহমানকে কোষাধ্যক্ষ, আনন্দ টিভির ইব্রাহিম আলীকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, চ্যানেল এস ইউকের সুয়াইবুরকে দপ্তর সম্পাদক এবং চ্যানেল এস টেলিভিশনের সানোয়ার হোসেনকে ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

 

কমিটি ঘোষণার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ টিভির সিলেট জেলা প্রতিনিধি তাহের আহমেদ।

 

নবগঠিত এই কমিটি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য জোরদারে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম