1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
হাওরে টানা বৃষ্টিতে জমি ডুবে বিপাকে কৃষক, দিরাইয়ের রফিনগর ইউনিয়ন ক্ষতির আশঙ্কা। - sylhetersangram
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ২:৩৫|
Title :
জগন্নাথপুরে রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন দাবি ইউপি সদস্য তেরা মিয়ার মানুষের কল্যাণে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন আব্দুল জলিল দিরাই প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা  দিরাইয়ে ৮ আগস্ট বিএনপির গণসমাবেশ ও বিজয় র‍্যালি সফল করার আহ্বান আলী আকবর চৌধুরীর কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বের স্বীকৃতি, বিদায়ী সংবর্ধনায় সুনামগঞ্জের জেল সুপার মঈন উদ্দিন ভূঁইয়া আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র: এমপি নাছির চৌধুরী আওয়ামিলীগ আমাদের শত্রু নয় মিত্র এমপি নাছির চৌধুরী শিক্ষা অনুরাগী নুরুল ইসলাম ও আব্দুল গফুর স্কুল এন্ড কলেজ দৈনিক সিলেট, এর বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ, হিসেবে নিয়োগ পেলেন দিরাইয়ের সাংবাদিক বদরুল শাবিপ্রবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের নিবন্ধন শুরু

হাওরে টানা বৃষ্টিতে জমি ডুবে বিপাকে কৃষক, দিরাইয়ের রফিনগর ইউনিয়ন ক্ষতির আশঙ্কা।

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ১, ২০২৬,
  • 150 Time View

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:

 

সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের স্বজনপুর হাওরে টানা বৃষ্টিপাতের কারণে বিস্তীর্ণ কৃষিজমি পানিতে তলিয়ে গেছে।

এতে করে স্থানীয় কৃষকদের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

 

সরেজমিনে দেখা যায়, হাওরের অধিকাংশ জমিতে পানি জমে রয়েছে। ধানের ক্ষেত পানির নিচে থাকায় স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। অনেক স্থানে কৃষকদের কোমরসমান পানি ভেঙে জমিতে যেতে দেখা গেছে। ফলে জমির পরিচর্যা ও ধান রক্ষা করা দিন দিন কঠিন হয়ে উঠছে।

 

স্থানীয় কৃষকরা জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে হাওরের পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। জমিতে পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। তারা আশঙ্কা করছেন, পানি দীর্ঘদিন স্থায়ী হলে ধানের ব্যাপক ক্ষতি হতে পারে, যা তাদের সারা বছরের আয়ের উপর নেতিবাচক প্রভাব ফেলবে।

 

স্থানীয় কৃষক প্রানোনাথ দাস বলেন,এই হাওরে প্রায় ৫০০ শত হাল জমি রয়েছে, বৃষ্টির পানিতে প্রায় ১০০শত হাল জমি পানির নিছে হাবুডুবু খাচ্ছে। আমরা অনেক কষ্ট করে ধান লাগাইছি। এখন যদি পানি না নামে, তাহলে সব নষ্ট হয়ে যাবে। আমাদের বড় ক্ষতির মুখে পড়তে হবে।

 

এদিকে স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের জন্য কোনো খাল বা ড্রেনেজ ব্যবস্থা কার্যকর না থাকায় প্রতি বছরই একই সমস্যার মুখোমুখি হতে হয়। তারা দ্রুত পানি নামানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

 

অন্যদিকে, কৃষি বিভাগের পক্ষ থেকে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে জানিয়েছে।হাওর অঞ্চলে টেকসই পানি ব্যবস্থাপনা এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা না থাকলে প্রতিবছরই কৃষকদের এ ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি।

 

কৃষকদের দাবি, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবেলায় কার্যকর উদ্যোগ নেওয়া হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম