1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজারে আল-মদিনা ইসলামি সোসাইটির উদ্যোগে গ্রামের রাস্তা সংস্কার কার্যক্রম সম্পন্ন  - sylhetersangram
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ২:৩৩|
Title :
জগন্নাথপুরে রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন দাবি ইউপি সদস্য তেরা মিয়ার মানুষের কল্যাণে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন আব্দুল জলিল দিরাই প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা  দিরাইয়ে ৮ আগস্ট বিএনপির গণসমাবেশ ও বিজয় র‍্যালি সফল করার আহ্বান আলী আকবর চৌধুরীর কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বের স্বীকৃতি, বিদায়ী সংবর্ধনায় সুনামগঞ্জের জেল সুপার মঈন উদ্দিন ভূঁইয়া আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র: এমপি নাছির চৌধুরী আওয়ামিলীগ আমাদের শত্রু নয় মিত্র এমপি নাছির চৌধুরী শিক্ষা অনুরাগী নুরুল ইসলাম ও আব্দুল গফুর স্কুল এন্ড কলেজ দৈনিক সিলেট, এর বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ, হিসেবে নিয়োগ পেলেন দিরাইয়ের সাংবাদিক বদরুল শাবিপ্রবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের নিবন্ধন শুরু

দোয়ারাবাজারে আল-মদিনা ইসলামি সোসাইটির উদ্যোগে গ্রামের রাস্তা সংস্কার কার্যক্রম সম্পন্ন 

Reporter Name
  • Update Time : শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬,
  • 380 Time View

দোয়ারাবাজারে আল-মদিনা ইসলামি সোসাইটির উদ্যোগে গ্রামের রাস্তা সংস্কার কার্যক্রম সম্পন্ন

 

স্টাফ রিপোর্টার :

এস ডব্লিউ সাগর তালুকদার

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও দক্ষিণ পাড় এলাকায় আল মদিনা ইসলামি সোসাইটির উদ্যোগে গ্রামের কাঁচা রাস্তার কাদামাটি পরিষ্কার ও সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল থেকে সংগঠনের সকল সদস্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তা সংস্কার কাজে অংশগ্রহণ করেন।

মানবসেবামূলক এ উদ্যোগে নেতৃত্ব দেন তরুণ সমাজসেবক সুহেল মিয়া। উপস্থিত ছিলেন আল মদিনা ইসলামি সোসাইটির সভাপতি হাফেজ শাহীন উদ্দিন, সহ-সভাপতি জাবেদ মিয়া, সাধারণ সম্পাদক জুনেদ, সহ-সাধারণ সম্পাদক ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক শাহিনুর, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফ, আইন সম্পাদক সাব্বির, সমাজকল্যাণ সম্পাদক তানভীর, প্রচার সম্পাদক সালাউদ্দিন, ধর্ম সম্পাদক মাছুম আহমদ, সদস্য সাবিব আহমদ, সদস্য মাছুম আহমদসহ সোসাইটির অন্যান্য সদস্যরা।

গ্রামবাসীরা জানান, বর্ষার মৌসুমে রাস্তায় কাদা জমে চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে সোসাইটির সদস্যরা এগিয়ে এসে যে জনকল্যাণমূলক উদ্যোগ নিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের মানবসেবামূলক কাজের জন্য সংগঠনের সকল সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এলাকাবাসী।

এলাকাবাসীর প্রত্যাশা, আল মদিনা ইসলামি সোসাইটির এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম