1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দোয়ারাবাজারে পূর্ব শত্রুতার জেরে যুবকের ওপর হামলা, থানায় লিখিত অভিযোগ - sylhetersangram
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১০:০৪|
Title :
ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি দোয়ারাবাজারে পূর্ব শত্রুতার জেরে যুবকের ওপর হামলা, থানায় লিখিত অভিযোগ দোয়ারাবাজারে দারুল হেরা জামেয়া ইসলামিয়া আলীম মাদ্রাসায় স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি অনুষ্ঠিত শান্তিগঞ্জে যুব শক্তির উন্নয়নে জনসচেতনতামূলক প্রশিক্ষণ পাথারিয়া বাজারে বনফুল শোরুমের বর্ণাঢ্য উদ্বোধন, জমজমাট আয়োজন আলোকিত জনপদ জগদল ইউনিয়ন : উন্নয়নের ভিড়ে শুধু একটি রাস্তার হাহাকার। দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা উন্নয়নের ‘উভয়চর’ বিপ্লব: দিরাই-জগন্নাথপুর রুটে এখন নৌকায় চাকা ঘোরে রানা প্লাজা ধসের ১৩ বছর: ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি দিরাইয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘মব কালচারের’ শিকার সাংবাদিক রিফাত: জামায়াত নেতার বিরুদ্ধে উসকানির অভিযোগ

দোয়ারাবাজারে পূর্ব শত্রুতার জেরে যুবকের ওপর হামলা, থানায় লিখিত অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ২২, ২০২৬,
  • 47 Time View

দোয়ারাবাজারে পূর্ব শত্রুতার জেরে যুবকের ওপর হামলা, থানায় লিখিত অভিযোগ

 

স্টাফ রিপোর্টার : এস ডব্লিউ সাগর তালুকদার

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল নতুনপাড়া এলাকায় এক যুবকের ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

 

 

এ ঘটনায় দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গত সোমবার (২০ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নের ছাদিক মিয়ার ব্রিজের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, পানাইল নতুনপাড়ার বাসিন্দা সুসেন আচার্য্যের ছেলে হৃদয় আচার্য্য তার নিজস্ব ভুষি মালের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আগে থেকে পথে থাকা কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগে রনজিত দাস ময়না (২৬), মানিক দাস (৫৫), দুর্জয় দাস (২০) এবং অজ্ঞাত আরও ২/৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

 

ভুক্তভোগীর পরিবারের দাবি, হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হৃদয় আচার্য্যের ওপর এলোপাতাড়ি আঘাত করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তার সাথে থাকা প্রায় ২ লাখ টাকা এবং গলায় থাকা প্রায় ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়দের সহায়তায় আহত হৃদয় আচার্য্যকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

 

এ ঘটনায় হৃদয় আচার্য্যের কাকা সুকেশ আচার্য্য দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম তালুকদার জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম