1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
শ্রী‎মঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক ৬০ বছর পূর্ণ হলে এক্সটেনশন না করে স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। - sylhetersangram
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১:২৯|
Title :
মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ছাতকের বৃহত্তর ঝিগলীতে যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল ম্যানচেস্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: প্রতিবেশীর হামলায় তরুণী খুন, আহত ১ দিরাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর চন্দ্র দাস আর আমাদের নেই। ঈদে পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের পাশে শাবিপ্রবি প্রশাসন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতো মতো মহানগর ছাত্রদল নেতা মাহমুদুল হাসান সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা এম সাইফ উদ্দিন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চরমহল্লা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন তালুকদার

শ্রী‎মঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক ৬০ বছর পূর্ণ হলে এক্সটেনশন না করে স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে।

Reporter Name
  • Update Time : সোমবার, মে ৪, ২০২৬,
  • 74 Time View

‎স্টাফ রিপোর্ট : আলী আহমদ রিপন ‎মৌলভীবাজার

‎শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান চাকুরির মেয়াদ শেষ হওয়ার পরও বেসরকারি স্কুলের এমপিও নীতিমালা অনুযায়ী প্রশাসনিক পদের এক্সটেনশন না করে স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে।

‎ বেসরকারি স্কুলের এমপিও নীতিমালা অনুযায়ী বয়স ৬০ বছর পূর্ণ হলে বিধি মোতাবেক অবসরে চলে যাওয়ার কথা। গত ৩০ মার্চ তাহার চাকুরীর মেয়াদ শেষ হয়েছে। এরপরও স্কুলে নিয়মিত এসে সহকারী প্রধান শিক্ষক এর নির্ধারিত রুমে উনার চেয়ারে বসেছেন। শিক্ষক হাজিরা খাতার নির্ধারিত স্থানে স্বাক্ষর করেছেন।

‎এমপিওভুক্ত শিক্ষকগন বিষয়টি জানতে প্রধান শিক্ষক অয়ন চৌধুরী এর সাথে দেখা করলে প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইউএনও চুক্তিভিত্তিক ৬ মাস মেয়াদ বৃদ্ধি করে তাকে দায়ীত্ব পলনের পারমিশন দিয়েছেন। এর পর থেকে সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান স্কুল চলাকালীন সময় অফিসে না আসলেও স্কুল ছুটির পর সকল শিক্ষক চলে গেলে স্কুলে এসে রাত পর্যন্ত বিভিন্ন দাপ্তরিক কাজ করেন। এব্যাপার নিয়ে প্রধান শিক্ষক এর সাথে এমপিওভুক্ত শিক্ষকদের চরম অসন্তোষ বিরাজ করছে। যা স্কুলের ক্লাস এবং অন্যান্য কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটাচ্ছে। যার ফলে ১৬ এপ্রিল এর প্রতিবাদে ঐ স্কুলের শিক্ষকরা ক্লাস বর্জন করেন। এসএসসি পরীক্ষা ২০২৬-এ অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক কে হল সুপার হিসেবে কেন্দ্রে নিয়োগ করা হয়েছে বলেও জানা গেছে।

‎এব্যাপারে সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান মোবাইল ফোনে বলেন, বেসরকারি স্কুলের এমপিও নীতিমালা অনুযায়ী পরবর্তী শিক্ষক নিয়োগ না পাওয়া পর্যন্ত ম্যানেজিং কমিটি রেজুল্যাশন নিয়ে আমার চাকুরীর মেয়াদ ৬ মাস বৃদ্ধি করেছেন। সে মোতাবেক আমি বৈধ ভাবে দায়ীত্ব পালন করছি।

‎ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী বলেন, শিক্ষক সংকট থাকায় ম্যনেজিং কমিটির সিন্ধান্ত অনুযায়ী ৬ মাসের জন্য চুক্তি ভিক্তিতে নেওয়া হয়েছে।

‎শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এবিষয়ে আমি অবগত নয়। আমি শ্রীমঙ্গল যোগদানের পুর্বে ম্যনেজিং কমিটির সিন্ধান্ত নিয়েছেন। এরপরও আমি খোঁজ খবর নিচ্ছি,

‎এদিকে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক দের মতে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে একটি সুনামসুনামধন্য বিদ্যালয়,এই বিদ্যালয় নিয়ে কোন ধরনের অনিয়ম ও দুর্নীতি করা যাবে না, অচিরেই সমাধানের আশ্বাস প্রকাশ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম