1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাইয়ে ৮ আগস্ট বিএনপির গণসমাবেশ ও বিজয় র‍্যালি সফল করার আহ্বান আলী আকবর চৌধুরীর - sylhetersangram
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৯:১৮|
Title :
জগন্নাথপুরে রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন দাবি ইউপি সদস্য তেরা মিয়ার মানুষের কল্যাণে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন আব্দুল জলিল দিরাই প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা  দিরাইয়ে ৮ আগস্ট বিএনপির গণসমাবেশ ও বিজয় র‍্যালি সফল করার আহ্বান আলী আকবর চৌধুরীর কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বের স্বীকৃতি, বিদায়ী সংবর্ধনায় সুনামগঞ্জের জেল সুপার মঈন উদ্দিন ভূঁইয়া আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র: এমপি নাছির চৌধুরী আওয়ামিলীগ আমাদের শত্রু নয় মিত্র এমপি নাছির চৌধুরী শিক্ষা অনুরাগী নুরুল ইসলাম ও আব্দুল গফুর স্কুল এন্ড কলেজ দৈনিক সিলেট, এর বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ, হিসেবে নিয়োগ পেলেন দিরাইয়ের সাংবাদিক বদরুল শাবিপ্রবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের নিবন্ধন শুরু

দিরাইয়ে ৮ আগস্ট বিএনপির গণসমাবেশ ও বিজয় র‍্যালি সফল করার আহ্বান আলী আকবর চৌধুরীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ৭, ২০২৬,
  • 140 Time View

​বিশেষ প্রতিনিধি |

 

​আগামী ৮ আগস্ট সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র উদ্যোগে এক বিশাল বিজয় র‍্যালি ও গণসমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত কর্মসূচিকে ঐতিহাসিক গণজোয়ারে পরিণত করতে দলীয় নেতাকর্মীসহ দিরাইয়ের সর্বস্তরের সাধারণ জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন কারা নির্যাতিত সাবেক যুবদল নেতা আলী আকবর চৌধুরী।

 

​বৃহস্পতিবার (৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আলী আকবর চৌধুরী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিতেই আমাদের এই অগ্রযাত্রা। আগামী ৮ আগস্ট দিরাইয়ের মাটিতে যে বিজয় র‍্যালি ও গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা হবে স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্যের প্রতীক।

 

​বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, এই গণসমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়; বরং এটি দেশের বিদ্যমান পরিস্থিতিতে সাধারণ মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার এক বিশাল গণজমায়েত। তাই দল-মত নির্বিশেষে দিরাই উপজেলা ও পৌরসভার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন এবং প্রত্যন্ত অঞ্চলের সচেতন জনতাকে যথাসময়ে উপস্থিত হয়ে কর্মসূচি সফল করার অনুরোধ জানান তিনি।

 

​এদিকে ৮ আগস্টের এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা গেছে। প্রস্তুতি সভা ও প্রচার-প্রচারণাসহ সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আয়োজকদের আশা, ৮ আগস্টের এই সমাবেশে দিরাইয়ে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত সমাগম ঘটবে এবং এটি এক ঐতিহাসিক জনসমুদ্রে পরিণত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম