1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
১৪৪ ধারা উপেক্ষা করে সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির দুই পক্ষের মিছিল সমাবেশ - sylhetersangram
৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৮:৪৩|
Title :
যুবদল সভাপতি সাজেল মিয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ: “অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন  ১৪৪ ধারা উপেক্ষা করে সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির দুই পক্ষের মিছিল সমাবেশ জগন্নাথপুরে রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন দাবি ইউপি সদস্য তেরা মিয়ার মানুষের কল্যাণে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন আব্দুল জলিল দিরাই প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা  দিরাইয়ে ৮ আগস্ট বিএনপির গণসমাবেশ ও বিজয় র‍্যালি সফল করার আহ্বান আলী আকবর চৌধুরীর কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বের স্বীকৃতি, বিদায়ী সংবর্ধনায় সুনামগঞ্জের জেল সুপার মঈন উদ্দিন ভূঁইয়া আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র: এমপি নাছির চৌধুরী আওয়ামিলীগ আমাদের শত্রু নয় মিত্র এমপি নাছির চৌধুরী শিক্ষা অনুরাগী নুরুল ইসলাম ও আব্দুল গফুর স্কুল এন্ড কলেজ

১৪৪ ধারা উপেক্ষা করে সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির দুই পক্ষের মিছিল সমাবেশ

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ৮, ২০২৬,
  • 63 Time View

দিরাই প্রতিনিধি |

 

একটি সমাবেশকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের ১৪৪ ধারা উপক্ষো করে সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির বিবাদমান দুই গ্রুপের মধ্যে টানটান উত্তেজনায় মিছিল, পাল্টা মিছিল করেছে দুই পক্ষের নেতাকর্মীরা। এরপর পূর্ব নির্ধারিত সমাবেশ করেন এক গ্রুপের নেতাকর্মীরা।

 

জানা যায়, সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সমর্থিত গ্রুপের নেতাকর্মী ও সমর্থকরা গেল ৬ আগস্ট বৃহস্পতিবার থানা পয়েন্টে সমাবেশ করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।

 

এরপর আজ শনিবার পাল্টা সমাবেশের ডাক দেন সংসদ সদস্য নাছির চৌধুরীর ছোট ভাই দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী) গ্রুপের নেতাকর্মীরা।

 

এই সমাবেশকে সমর্থন করেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাড. তাহির রায়হান চৌধুরী পাবেল ও আলী আকবর চৌধুরী সমর্থিত গ্রুপের নেতাকর্মী ও সমর্থকরা।

 

কিন্তু মাসুক চৌধুরীর পক্ষের আয়োজিত সমাবেশের প্রতিবাদ জানান সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা। তারা গতকাল শুক্রবার রাতে দিরাই থানা পয়েন্টে প্রতিবাদ মিছিল করে সমাবেশের প্রতিবাদ জানান। আজকের সমাবেশ ঘিরে সকাল থেকে থানা পয়েন্টে উত্তেজনা বিরাজ করছিল।

 

এরপর দিরাই থানার ওসির অনেুরোধে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত থানা পয়েন্টে, দিরাই বাজার, কলেজ রোড ও পৌর এলাকার বাগানবাড়ি কমিউনিটি সেন্টার এলাকায় সবধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিন্তু ১৪৪ ধারা উপেক্ষা করেই উভয় পক্ষের নেতাকর্মীরা থানা পয়েন্ট এলাকায় মিছিল ও পাল্টা মিছিল বের করে। এসময় দিরাই থানা পয়েন্টসহ পৌর শহরের বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়।

 

পরে দুপুরে বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে সমাবেশ করেন মঈনুদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী), অ্যাড. তাহির রায়হান চৌধুরী পাবেল ও আলী আকবর চৌধুরী সমর্থিত গ্রুপের নেতাকর্মী ও সমর্থকরা।

 

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল করিম চৌধুরী, পৌর বিএনপির আহব্বায়ক মিজানুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য শোয়েব হাসান, ওবায়দুর চৌধুরী মিশু, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য অসক রায়, জেলা যুবদল নেতা মহিউদ্দিন মিলাদ, দিরাই উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক জুয়েল তালুকদার প্রমুখ।

 

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দিরাই শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা থানা পয়েন্টে, বাগানবাড়ি কমিউনিটি সেন্টার দিরাই বাজার ও কলেজ রোড এলাকায় আজ শনিবার সকাল ১০ থেকে বিকেল ৫ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। এলাকায় সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ করেছে।

 

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার জানান, আইনশৃংখলা বাহিনীর অনুরোধে ১৪৪ ধারা জারি করা হয়েছিল এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। মিছিলের পর একপক্ষ সমাবেশ শুরু করেছে এখন পর্যন্ত কোন সংঘাত হয়নি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম