1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির আর্থিক অনুদান প্রদান - sylhetersangram
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ১০:৩২|
Title :
শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ চেয়ে শাবিপ্রবি ছাত্রদলের স্মারকলিপি লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমেদ ‎পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও দুই রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার সংবাদ থেকে মানবসেবা: দিরাই প্রেসক্লাবের যাত্রায় অসহায়দের মুখে খাবার গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির আর্থিক অনুদান প্রদান সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির আর্থিক অনুদান প্রদান

Reporter Name
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬,
  • 44 Time View

এনাম উদ্দিন সামী সিলেট জেলা প্রতিনিধি

ঐক্য, ঐতিহ্য, উন্নতি র প্রত্যয়দীপ্ত গোয়াইনঘাটের প্রবাসীদের সংগঠন গোয়াইনঘাট সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সার্বিক সহযোগিতায় ও ওমান শাখার উদ্যোগে আহত প্রবাস ফেরত সদস্যদের আর্থিক অনুদান সহযোগিতা দেওয়া হয়।

ছাত্রনেতা রিয়াজ উদ্দিন বাবুল এর সঞ্চালনায় সাবেক ওমান প্রবাসী ও কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিছ আলী র সভাপতিত্বে আব্দুল্লাহ আল মামুনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আজ ১১ সেপ্টেম্বর ২৬ খ্রিস্টাব্দে রোজ শুক্রবার তোয়াকুলস্থ সংগঠনের স্থায়ী অফিসে বিকাল ৪ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রোটারিয়ান এম এ রহীম সংগঠনের দেশীয় সমন্বয় কমিটির( ইউ/পি) সাবেক সাধারন সম্পাদক সংগঠন ও মানবাধিকার কর্মী আশরাফুল ইসলাম, ওমান শাখার নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ্দিন,সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সমাজকর্মী আব্দুল্লাহ আল মামুন, ওমান প্রবাসী হেলাল উদ্দিন, সমাজকর্মী জসিম উদ্দিন সাংবাদিক হেলাল আহমদ বাদশা সহ প্রমুখ।সাবেক চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, প্রবাসীরা বিদেশে কাজ করে দেশের মানুষের জন্য কাজ করছেন। তিনি দক্ষ জনশক্তি তৈরি করতে উপজেলায় টেকনিক্যাল প্রতিষ্ঠান সহ অন্যান্য কাজ করার জন্য সরকারের প্রতি অনুরোধ করেন।

আশরাফুল ইসলাম তার বক্তব্য বলেন প্রবাসীরা দেশের সম্পদ এবং সূর্য সন্তান, প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ প্রতিষ্ঠা লগ্ন থেকে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে।

 

 

ওমানের দুর্ঘটনায় আহত, আব্দুল মালিক, সিরাজ উদ্দিন, আব্দুল্লাহ আল আজাদ ও আশ্রব আলী সহ প্রত্যক কে নগদ ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা প্রদান করা হয়।তারা কেন্দ্রীয় আহবায়ক কমিটি সহ নেতৃবৃন্দ প্রতি শুকরিয়া প্রকাশ করেন।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম