1. muftiabutahermisbah@gmail.com : Abu Taher : Abu Taher
  2. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
ফুলবাড়ীয়ায় বাটখারায় ওজনে কারচুপি, তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা - sylhetersangram
৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১:০৪|
Title :
প্রবাসীরা নিজ গ্রামের উন্নয়নে নি:স্বার্থভাবে কাজ করতে চান ব্রিটিশ কাউন্সিলর আব্দুল মালিক অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই অধ্যাপক মাহফুজা হান্নান। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রত্যাহারের দাবি শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২ শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেসর উদ্যোগে বিনামূল্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত ভবানীপুর ইউনিয়নকে দুর্নীতিমুক্ত ও উন্নত করার প্রত্যয় সিদ্দিকুর রহমানের চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ মধুখালীতে এইচ এসসিতে একটি প্রতিষ্ঠান শতভাগ ফেলে হ্যট্রিক

ফুলবাড়ীয়ায় বাটখারায় ওজনে কারচুপি, তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ৪, ২০২৬,
  • 64 Time View

 

ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মাছ বাজারে ব্যবহৃত বাটখারার ওজন সঠিক না পাওয়ায় তিন ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে ফুলবাড়ীয়া পৌর এলাকার মাছ বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন দোকানে ব্যবহৃত বাটখারা ডিজিটাল মিটারে পরিমাপ করে ওজন যাচাই করা হয়। যাচাইয়ে বাটখারার ওজন সঠিক না পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৮ ধারায় তিন ব্যবসায়ীকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী
ইন্সপেক্টর মোঃ রুহুল আমিন প্রমুখ।
এ বিষয়ে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তাদের স্বার্থ রক্ষা, বাজারে সঠিক ওজনে পণ্য বিক্রি নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম