1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
আইয়ুব নগর কমিউনিটি ক্লাব (ANCC)-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন - sylhetersangram
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:৪৯|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

আইয়ুব নগর কমিউনিটি ক্লাব (ANCC)-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬,
  • 222 Time View

নিজস্ব প্রতিবেদক :

 

সুনামগঞ্জের ছাতক উপজেলার দুলার বাজার ইউনিয়নের আইয়ুব নগরে আইয়ুব নগর কমিউনিটি ক্লাব (ANCC)-এর উদ্যোগে এক সুন্দর ও সুশৃঙ্খল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে গ্রামের সম্মানিত মুরুব্বিয়ানে কেরাম, যুবসমাজ ও ছোট ছোট সোনামণিদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশ ধারণ করে।

 

ইফতারের পূর্ব মুহূর্তে জামে মসজিদের সম্মানিত ইমাম বক্তব্য রাখেন।

 

তিনি তাঁর বক্তব্যে পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী কৃতি সন্তান, মানবাধিকার সংস্থার কর্মী ও তথ্যপ্রযুক্তিবিদ ডক্টর জয়নাল আবেদীনের সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

 

তিনি বলেন, ড. জয়নাল আবেদীন অসংখ্য উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

 

বিশেষ করে তিনি তাঁর পিতা মরহুম আয়ূব আলীর নামে আয়ূব আলী জামে মসজিদ নির্মাণ করেছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার গোয়ারাই গ্রাম- এবং দিরাই উপজেলার বাটিপাড়া ইসলামপুর গ্রামে বিবি হাজেরা জামে মসজিদ নির্মাণে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

 

পাশাপাশি আইয়ুব নগর গ্রামের উন্নয়ন ও সুনাম বৃদ্ধিতেও তাঁর ভূমিকা প্রশংসনীয়।

 

মানবাধিকার সংস্থার কর্মী ও তথ্যপ্রযুক্তিবিদ ডক্টর জয়নাল আবেদীন যুক্তরাজ্য থেকে গ্রামের সর্বস্তরের মানুষ ও অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

তিনি ভবিষ্যতেও আইয়ুব নগরের উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে দেশ ও প্রবাসের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পরিশেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

স্থান: আইয়ুব নগর, দুলার বাজার ইউনিয়ন, ছাতক উপজেলা, সুনামগঞ্জ।

 

পৃষ্ঠপোষকতায়: ছাতকের কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী মানবাধিকার কর্মী ও তথ্যপ্রযুক্তিবিদ ডক্টর জয়নাল আবেদীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম