1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
ইউনিভার্সাল আইডিয়াল কলেজে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন - sylhetersangram
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সকাল ৯:১৪|
Title :
দিপাঞ্জনের মৃত্যুতে শাবিপ্রবিতে বিশেষ প্রার্থনা জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পেলেন শাবিপ্রবি অধ্যাপক আশ্রাফুল করিম শাবিপ্রবিতে ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী পাঠচক্র শাবিপ্রবির নৃৎ -এর নতুন কমিটি গঠন, নেতৃত্বে নবমিতা-জীম শাবিপ্রবির জামালপুর এসোসিয়েশনের নতুন কমিটি, নেতৃত্বে আবু হুরায়রা-সাহেল রানা শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল  সিলেটে এসে শাহজালাল (র.) মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি শাবিপ্রবির ফেনী স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে মাহী-ইউনুস শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয়

ইউনিভার্সাল আইডিয়াল কলেজে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫,
  • 265 Time View

ইউনিভার্সাল আইডিয়াল কলেজে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপ

 

এনাম উদ্দিন সামী স্টাফ রিপোর্টার সিলেট

 

মহান বিজয় দিবস উপলক্ষে ইউনিভার্সাল আইডিয়াল কলেজের উদ্যোগে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরতে আয়োজিত এ অনুষ্ঠানটি কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো: আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের শিক্ষক করিমুল ইহসান।

 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক হা: মা: আব্দুল মুহিত, প্রভাষক দুলাল আহমদ, মিনহাজুল ইসলাম, বদরুল ইসলাম ও এনাম উদ্দিন। আলোচনায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, বিজয় দিবসের গুরুত্ব এবং নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ছাত্র-ছাত্রীরা কেরাত, গজল, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।

 

শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম