1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
জগদল ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রাথমিক তালিকা প্রকাশ: সংশোধনের সুযোগ দিয়ে ইউপির জরুরি বিজ্ঞপ্তি - sylhetersangram
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৪:০৮|
Title :
দিরাইয়ে চাঁদা তুলে মরণফাঁদ মেরামতে চালকরাই জগদল ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রাথমিক তালিকা প্রকাশ: সংশোধনের সুযোগ দিয়ে ইউপির জরুরি বিজ্ঞপ্তি দিরাইয়ে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ: ক্ষুব্ধ প্রকৃত কৃষকরা দিরাইয়ে সাংবাদিকের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় যাচ্ছেন সেন্টু দিরাইয়ের মেয়ে ফাইজা এবার ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল অ্যাম্বাসেডর কথিত চাঁদাবাজ বদরুলের রোষানলের শিকার ইউপি সদস্য আক্তার হোসেন স্বজনপ্রীতি ও দলীয়করণের বেড়াজালে দিরাইয়ের সরকারি কৃষক তালিকা: প্রকৃত কৃষকদের ক্ষোভ, তদন্ত ছাড়াই বাদ পড়ায় বিতর্ক সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা ও নিয়মিত মামলার ১০ আসামি গ্রেফতার এলাকার মানুষের কল্যানে ইউপি নির্বাচন করবেন হাবিবুর রহমান : 

জগদল ইউনিয়নে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রাথমিক তালিকা প্রকাশ: সংশোধনের সুযোগ দিয়ে ইউপির জরুরি বিজ্ঞপ্তি

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ১৪, ২০২৬,
  • 33 Time View

​স্টাফ রিপোর্টার, দিরাই-শাল্লা:

 

সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি প্রাথমিক তালিকা ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। তবে প্রকাশিত তালিকায় কিছু অনিয়ম বা অকৃষকের নাম চলে এসেছে বলে স্থানীয়ভাবে আলোচনা চলছে।

 

​বিষয়টি নজরে আসতেই তাৎক্ষণিক ও প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে জগদল ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ।’মানুষ মাত্রই ভুল হতে পারে’—এই নীতিকে সামনে রেখে তালিকাটি সম্পূর্ণ নির্ভুল ও স্বচ্ছ করার লক্ষ্যে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে পরিষদ।

 

​বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকাশিত তালিকায় যদি কোনো ভুল তথ্য, অনিয়ম বা কোনো অকৃষকের নাম অন্তর্ভুক্ত হয়ে থাকে, তবে ১৪ জুন রবিবার বিকাল ৪ ঘটিকার মধ্যে সরাসরি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ জমা দেওয়া যাবে। প্রাপ্ত অভিযোগসমূহ পরবর্তীতে একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিবিড়ভাবে যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হবে।

 

জগদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তুহিন রানা শামিম বলেন- ​ দিরাই-শাল্লার অনেক এলাকায় পুনর্বাসন বা ক্ষতিপূরণের তালিকায় অনিয়মের অভিযোগ উঠলেও, জগদল ইউনিয়ন পরিষদের মতো এমন প্রকাশ্যে লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে সাধারণ মানুষকে সংশোধনের সুযোগ দেওয়ার দৃষ্টান্ত বিরল। ইউপি কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতন মহল।

 

জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু জানান- ​একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব কেবল সমালোচনা বা কাদা ছোঁড়াছুঁড়ি করা নয়। প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে তাদের ন্যায্য অধিকার ও সরকারি সহায়তা পান, তা নিশ্চিত করতে হবে। আপনার আশেপাশের কোনো প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকের নাম তালিকায় বাদ পড়ে থাকলে বা কোনো অকৃষকের নাম ঢুকে থাকলে, তা আজই বিকেল ৪টার মধ্যে লিখিতভাবে ইউনিয়ন পরিষদকে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম