
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব নাছির উদ্দীন চৌধুরী-র নির্দেশনায় দিরাই উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছে উপজেলা কৃষক দল।
বৃহস্পতিবার ৩০ এপ্রিল উপজেলার ভরাম হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের অবস্থা সরেজমিনে পরিদর্শনে যান দিরাই উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ।
এ সময় তারা কৃষকদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন। উপস্থিত নেতৃবৃন্দ
হাওর পরিদর্শন ও কৃষকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন: দিরাই উপজেলা কৃষক দলের আহব্বায়ক, সালাহউদ্দিন তালুকদার। উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের অন্যান্য পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নেতৃবৃন্দের বক্তব্য
পরিদর্শনকালে সালাহউদ্দিন তালুকদার বলেন, “আমাদের প্রিয় নেতা জনাব নাছির উদ্দীন চৌধুরী সব সময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। তাঁর নির্দেশেই আমরা আজ ভরাম হাওরে এসেছি। অসময়ে ক্ষতিগ্রস্ত হওয়া কৃষকরা যাতে যথাযথ সহযোগিতা পান এবং তাদের সমস্যাগুলো যেন যথাযথ কর্তৃপক্ষের নজরে আসে, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, কৃষক দল সব সময় কৃষকের ন্যায্য অধিকার আদায়ে আপোষহীন। এই দুর্যোগের মুহূর্তে উপজেলা কৃষক দল কৃষকদের মনোবল যোগাতে এবং তাদের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ।