1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
দিরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা - sylhetersangram
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৭:৩৮|
Title :
শান্তিগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ধামাইলের আড়ালে ব্ল্যাকমেইলের অভিযোগ: সিলেটে পিকলু সরকার ও তুষ্টি আটকের দাবি, তদন্তে চাঞ্চল্যকর তথ্য আসার সম্ভাবনা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শাবিপ্রবি শাখার নতুন কমিটি  শাবিপ্রবিতে চাঁদপুর এসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  ম্যানচেস্টার সিটি যুবদলের কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, সুমনকে প্রত্যাহারের দাবি নামের মিলের জেরে হয়রানির অভিযোগ, প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান  দিরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা সরমঙ্গল ইউনিয়নবাসীর সেবক হতে চান যুবদল নেতা নাহিদ মোশাররফ

দিরাইয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬,
  • 220 Time View

​দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

 

​সুনামগঞ্জের দিরাই উপজেলায় তুচ্ছ ঘটনার জের ধরে মনজু মিয়া (৩২) নামের এক স্বেচ্ছাসেবক দল নেতার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রাণনাশের চেষ্টার অভিযোগে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে দিরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

​আহত মনজু মিয়া দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং সরমঙ্গল গ্রামের সারজুল হকের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২টার দিকে দিরাই হারানপুর রোডের মুখ এলাকায় দিরাই ফার্মা নামে একটি ফার্মেসীর সামনে এ ঘটনা ঘটে।

​এর আগের দিন একটি তুচ্ছ বিষয় নিয়ে ওয়াহিদ মিয়ার ছেলের সঙ্গে মনজু মিয়ার কথা কাটাকাটি হয়। এর জের ধরেই বিবাদীরা তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালায়।

 

​ঘটনার দিন নিজ বাড়ি থেকে দিরাই বাজারে আসার পথে হানিফ মিয়া ও ওয়াহিদ মিয়ার নেতৃত্বে আব্দুর রহিমসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জন দেশীয় অস্ত্র নিয়ে মনজু মিয়াকে পথরোধ করেন। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ, কিল-ঘুষি ও প্রাণনাশের চেষ্টা চালানো হয়।

​পরে স্থানীয়দের মধ্যে সরমঙ্গল ইউনিয়ন তরুণ দলের সিনিয়র সহ-সভাপতি মান্না মিয়া, তরুণ দল নেতা ফেরদৌস ও শিপু মিয়াসহ আশপাশের লোকজন এগিয়ে এসে বাধা দিলে বিবাদীরা আরও ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে খুন করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

​এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে এবং ভুক্তভোগী মনজু মিয়া বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন। তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

​এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, অভিযোগটি পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া অভিযুক্তদের বাড়িতেও পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম