1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
নিজ হাতে সিলেট শহর পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন ডিসি সারওয়ার - sylhetersangram
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ১২:৪৪|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

নিজ হাতে সিলেট শহর পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন ডিসি সারওয়ার

পাবেল হাসান
  • Update Time : বুধবার, অক্টোবর ৮, ২০২৫,
  • 270 Time View

সিলেটের সংগ্রাম  ডেস্ক :

সিলেট নগরীতে দেখা মিলল এক ব্যতিক্রমী দৃশ্য। সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম নিজেই ঝাড়ু হাতে নগরীর রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করেন। তিনি শুধু নির্দেশনা দেননি, বরং নিজ হাতে ময়লা পরিষ্কার করে সকলকে জানালেন, “এই নগরী আমাদের সবার, পরিচ্ছন্নতা শুরু হোক নিজের কাছ থেকেই।

সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় সকালেই সার্কিট হাউসের সামনে থেকে জালালাবাদ পার্ক ও ক্বীন ব্রিজ পর্যন্ত এলাকা পরিচ্ছন্ন করা হয়। এসময় জেলা প্রশাসক নিজেই ঝাড়ু হাতে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন। সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং সামাজিক সংগঠন ক্লিন বিডির সদস্যরা।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন,

পুণ্যভূমি সিলেটে কোন ধরণের অসামজিক কার্যকলাপ করতে দেওয়া হবে না। এই মাটিতে অনেক ওলি-আউলিয়া শুয়ে আছেন, এই মাটিতে কোন ধরণের অপরাধ হতে দেওয়া যাবে না, সবাই সাবধান হয়ে যান, পরিচ্ছন্ন ও সুন্দর সিলেট গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। হকারমুক্ত, আবর্জনা মুক্ত, সুন্দর সড়ক আর ব্রিজ আমাদের নগরীর গর্ব হবে। নগরীর মানুষ যদি ছোট ছোট অভ্যাস পরিবর্তন করে, নিজ জায়গা পরিচ্ছন্ন রাখে, তবে নগরীও স্বাভাবিকভাবে পরিচ্ছন্ন থাকবে।”

তিনি আরও বলেন, “পরিবেশ দিবস উপলক্ষে আজ আমরা শুধু রাস্তাঘাট নয়, আমাদের মনও পরিষ্কার করি। প্রকৃতি রক্ষা, নগরী পরিচ্ছন্নতা ও সুষ্ঠু নাগরিক দায়িত্ব পালন—এগুলো একসাথে হলে সিলেট হবে আরও পরিচ্ছন্ন, আরও সুন্দর।”
আজকের এই উদ্যোগকে নগরবাসী ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন এবং অনেকেই ডিসির সঙ্গে হাতে ঝাড়ু নিয়ে নগরীর পরিচ্ছন্নতায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম