1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
বরাম হাওরে কৃষকের ধান লুটের অভিযোগ, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালায় দুর্বৃত্তরা - sylhetersangram
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৮:৩১|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বরাম হাওরে কৃষকের ধান লুটের অভিযোগ, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালায় দুর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ১২, ২০২৬,
  • 118 Time View

দিরাই প্রতিনিধি|

 

সুনামগঞ্জের দিরাই উপজেলা উপজেলার বরাম হাওরের একাংশ ভাঙাডহর ও ডাইয়ারগাও গ্রামের কৃষকদের জমির ধান লুটের অভিযোগ উঠেছে। হাওরের পানি কমতে শুরু করলে ভেসে ওঠা ধান সুযোগ নিয়ে একদল লোক নৌকাযোগে ধান কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বরাম হাওরের পানি কমতে শুরু করলে নোয়াগাও-সন্তোষপুর, বাউসী ও চন্দ্রপুর এলাকার কিছু সুযোগসন্ধানী লোকজন নৌকাযোগে হাওরে প্রবেশ করে ধান লুটপাট শুরু করে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা নৌকা নিয়ে পালিয়ে যায়।

তাড়ল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল দাস বলেন, “আমাদের এই হাওরের ষোল আনা ধানের মধ্যে চৌদ্দ আনা ধান ডুবে গেছে। এর মধ্যে বাউসী, নোয়াগাও-সন্তোষপুর ও নাচনী চন্দ্রপুর এলাকার কিছু লোক আমাদের হাওরের ধান লুট করে নিয়ে যাচ্ছে।

বরাম হাওরের কৃষক ভাঙাডহর গ্রামের হরিবল দাস অভিযোগ করে বলেন, জোরপূর্বক আমাদের ধান কেটে নিয়ে যাচ্ছে। আমরা বাধা দিলেও তারা কোনো কথা শুনছে না।

এদিকে ধান লুটের খবর পেয়ে আজ সকাল প্রায় ১১টার দিকে দিরাই থানা পুলিশ-এর এসআই মাসুদুল হক মাসুমের নেতৃত্বে হাওরে অভিযান পরিচালনা করা হয়। তবে পুলিশের অভিযান টের পেয়ে লুটপাটে জড়িত নৌকাগুলো দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম