1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
বাসিয়া নদীসহ সিলেটের গুরুত্বপূর্ণ স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে : বিশ্বনাথে ডিসি সারওয়ার আলম - sylhetersangram
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৫:৩১|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাসিয়া নদীসহ সিলেটের গুরুত্বপূর্ণ স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে : বিশ্বনাথে ডিসি সারওয়ার আলম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫,
  • 416 Time View

বিশ্বনাথ প্রতিনিধি::

 

 

গুরুত্বপূর্ণ কোনো স্থানে অবৈধ স্থাপনা থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিসি সারওয়ার আলম বলেন, “অনেক জায়গা দখল হয়ে আছে, এটা কারা করেছে, আমাদের আশেপাশের লোকজন। দখল যেন একটা ঝোঁকে পরিণত হয়েছে। বিশ্বনাথের বাসিয়া নদী হোক আর সিলেটের যে কোনো গুরুত্বপূর্ণ স্থান হোক সব জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।” তিনি অবৈধভাবে সিএনজি স্ট্যান্ড করে যানজট সৃষ্টি না করার বিষয়েও নজর দেওয়ার আহŸান জানিয়ে দ্রæত অবৈধ স্ট্যান্ডগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, ‘আমরা সিলেটকে সুন্দর করে তুলতে চাই। ইতোমধ্যে সিলেট শহরকে সুন্দর করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। আমরা প্রতিটি উপজেলাকেও সুন্দর করে তুলতে চাই। এ সৌন্দর্য্য আমরাই উপভোগ করবো, তাই আমাদের প্রয়োজনেই সহযোগিতা করতে হবে’।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অভিযোগ বিষয়ে তিনি বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা নিয়ে নানা অভিযোগ রয়েছে। এখানে এসে দেখলাম লোকবল একবারেই কম, মাত্র দুইজন চিকিৎসক দিয়ে তারা সেবা দিচ্ছে। এখানে পরিচ্ছন্নতাকর্মীও নেই, আমি আসার খবর শুনে আজ তারা ভাড়াটে লোক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। এ স্বাস্থ্য কমপ্লেক্সে আরও অনেক ঘাটতি আছে, সেগুলো পুরণ করার চেষ্ঠা করা হবে। যাতে এলাকার সাধারণ রোগীরা ভালো মানের একটা সেবা পায়’।

 

 

এরআগে দুপুর ১২টায় তিনি বিশ্বনাথ থানা কম্পাউন্ড পরিদর্শন করেন। এরপর দুপুর ১টা থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ, নারী, শিশু ওয়ার্ডে গিয়ে রোগিদের সাথে কথা বলেন এবং হাসপাতালের এনসিডি কর্নারসহ প্রত্যেকটি বিভাগ হেঁটে হেটে পরিদর্শন করেন। বিকেল ৩টায় উপজেলা হলরুমে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ও কৃষকদের সাথে মতবিনিময় করেন। পরে, উপজেলা ভূমি, সমাজসেবা, কৃষি, প্রাণীসম্পদ, শিক্ষা অফিস ও পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

 

উল্লেখ্য, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম যোগদানের পর বিশ্বনাথ উপজেলায় মঙ্গলবার প্রথমবারের মতো পরিদর্শনে আসেন। তার পরিদর্শনকে কেন্দ্র করে সকাল থেকে পৌরশহর ভিন্নরুপে দেখা যায়। নিত্যদিনের যানজটের এ শহরের রাস্তাঘাট ফাঁকা ও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। প্রতিটি মোড়ে মোড়ে আনসার, গ্রামপুলিশকে দায়িত্ব পালন করতে দেখা যায়। ডিসি সারওয়ার আলমের সাড়ে ৪ ঘন্টার এ সফর উপজেলা প্রশাসনকে জাগিয়ে তুলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম