
এই ম্যাচের আগে ফল হওয়া সাত ম্যাচে কোনো জয় ছিল না বাংলাদেশের। গত বছর আগফানিস্তানের বিপক্ষে শারজাহতে হারের পর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়।
ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত ও নিউ জিল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ। সবশেষ কলম্বোতে প্রথম ওয়ানডেতে হার। সাত ম্যাচে টানা হারের পর প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ।
রোমাঞ্চকর ম্যাচ জিতে সিরিজে সমতা আনল বাংলাদেশ
বাংলাদেশ ম্যাচটি জিতে নিল ১৬ রানের ব্যবধানে। রোমাঞ্চকর এক ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা আনল বাংলাদেশ।
আগামী ৮ জুলাই পাল্লেকেল্লেতে হবে সিরিজের শেষ ম্যাচ।
ছক্কা হজমের পর মোস্তাফিজুরের প্রতিশোধ
শ্রীলঙ্কাকে একাই লড়াইয়ে রেখেছিলেন লিয়ানাগে। ১৮ বলে যখন ২৭ রান লাগত তখন মোস্তাফিজুর রহমানকে বিশাল ছক্কা হাঁকিয়ে সমীকরণ ২১ রানে নামিয়ে আনেন। কিন্তু পরের বলেই আউট ডানহাতি ব্যাটসম্যান।
মোস্তাফিজের বাউন্সার অন সাইডে খেলতে গিয়ে হাওয়ায় ক্যাচ তোলেন। ফিরতি ক্যাচ নিয়ে বাংলাদেশের পথের কাঁটা দূর করেন মোস্তাফিজ। লিয়ানাগে ৮৫ বলে ৭৮ রান করে আউট হলেন।
শ্রীলঙ্কা হারাল নবম উইকেট। মোস্তাফিজ পেলেন প্রথম উইকেট।
নবম উইকেটে পঞ্চাশ রানের জুটি
হাসারাঙ্গা আউট হওয়ার পর অনেকেই আশা ছেড়ে দিয়েছিলেন। এরপর থিকসানাও ফেরেন সাজঘরে। বাংলাদেশ জয়ের আভাস পাচ্ছিল। কিন্তু দেয়াল হয়ে দাঁড়িয়ে লিয়ানাগে ও চামিরা নবম উইকেটে পঞ্চাশ রানের জুটি গড়েছেন। ৪৭ বলে তাদের জুটির রান পঞ্চাশে পৌঁছায়। এখন জয়ের স্বপ্ন দেখছে শ্রীলঙ্কা।