1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে: এম নাসের রহমান - sylhetersangram
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১১:০২|
Title :
দিরাইয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘মব কালচারের’ শিকার সাংবাদিক রিফাত: জামায়াত নেতার বিরুদ্ধে উসকানির অভিযোগ নিজের অ*স্ত্রে*র গু*লিতেই মা*রা গেলেন অ*স্ত্রা*গা*রের দায়িত্বে থা*কা পুলিশ সদস্য নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ শান্তিগঞ্জে নিরীহ পরিবারের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে: এম নাসের রহমান সুনামগঞ্জে ৫৪ পিস ইয়াবাসহ যুবক আটক। ছাতকের কৃতি সন্তান আব্দুল মুমিন লন্ডনে টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলর পদে  দিরাইয়ে ৩শ কেজি সরকারি বই পাচারের চেষ্টা: হাতেনাতে আটক দপ্তরী দিরাইকে আধুনিক ও পরিকল্পিত পৌরসভা গড়ার অঙ্গীকার: মেয়র পদে আবুল হাসনাত রিপনের প্রার্থিতা ঘোষণা

সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে: এম নাসের রহমান

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ১৯, ২০২৬,
  • 34 Time View

‎স্টাফ রিপোর্টার| ‎ আলী আহমদ রিপন, মৌলভীবাজার|

‎একটি মানবিক, সম্প্রীতিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের স্বনির্ভরতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

‎শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে রাজনগর উপজেলার চাটুরা এলাকায় অবস্থিত শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রমের ‘সন্ত নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

‎আবেগঘন বক্তব্যে এম নাসের রহমান বলেন, “মানুষের প্রকৃত পরিচয় তার মানবতায়—ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয়ে নয়। একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের স্বপ্ন রয়েছে, যেখানে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ সমানভাবে উন্নয়নের পথে এগিয়ে যাবে।

‎ধর্মীয় ও মানবিক প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “এই সেবাশ্রম শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি হবে মানবিকতার এক আলোকবর্তিকা।” এ সময় তিনি সেবাশ্রমের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

‎স্থানীয় জনগণের উদ্দেশে তিনি আন্তরিক আহ্বান জানিয়ে বলেন, রাজনগরের ৮টি ইউনিয়নের নেতৃবৃন্দ তাদের ন্যায্য দাবিদাওয়া নিয়ে যেন তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, খুব শিগগিরই তিনি সরেজমিনে এলাকায় গিয়ে সমস্যাগুলো পর্যালোচনা করবেন।

‎“মানুষের প্রয়োজনই আমার অগ্রাধিকার—যেখানে রাস্তার প্রয়োজন, সেখানে রাস্তা হবে,”—এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

‎অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সেবাশ্রমের নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা সেবাশ্রমের কার্যক্রম সম্প্রসারণ এবং সমাজে ধর্মীয় চেতনা ও মানবিক মূল্যবোধ বিকাশে এর গুরুত্ব তুলে ধরেন।

‎অনুষ্ঠান শেষে ভক্তদের অংশগ্রহণে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত সাধারণ মানুষের মাঝে দেখা যায় আশাবাদ ও নতুন স্বপ্নের আলো। স্থানীয়দের বিশ্বাস, ‘সন্ত নিবাস’ প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলে ধর্মীয় ও মানবিক চর্চার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমেদ ভূইয়া, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মো. আবদুল মুকিত, অ্যাডভোকেট সুনীল কুমার দাশ, শ্যামলী সূত্র ধর, উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম শেলুন, সিনিয়র সহ-সভাপতি কবির মিয়া, সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক এম এ হাকিম সুন্দর বক্স, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রুপক চন্দ্র দেবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৫ সিলেটের সংগ্রাম