
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে উত্তম কৃষি পদ্ধতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে ব্র্যাক সীড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে শহরের লতিফা কমিউনিটি সেন্টারে “উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে” টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্রাক’র ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ শাহ আলমের সভাপতিত্বে ও সিলেট’র টেরিটোরি সেলস অফিসার শাওন হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ওমর ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ মোহাম্মদ শাহদাৎ হোসেন। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন এগ্রি মেশিনারিজ’র প্রোডাক্ট ম্যানেজার ফজলে রাফি। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ আনিছুর রহমান। এছাড়াও কর্মশালায় অত্র অঞ্চলের ৭৩ জন ডিলার ও রিটেইলার অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদনে উত্তম কৃষি পদ্ধতির বিকল্প নেই। “হাওরে খাদ্য উৎপাদনে কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে। ফসল উৎপাদনে সুষম সার ব্যবস্থাপনা ও নিরাপদ বালাইনাশক ব্যবহার নিশ্চিত করতে হবে। কেন না টেকসই কৃষি ব্যবস্থাই ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে। এছাড়ও হাওরে আধুনিক চাষাবাদ, এবং বন্যা নিয়ে সচেতনতার জন্য কৃষকদের সচেতনতার জন্য উদ্বুদ্ধ করেন বক্তারা।