1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সুনামগঞ্জে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত-১৫ - sylhetersangram
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৪:৪৮|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

সুনামগঞ্জে জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত-১৫

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ৭, ২০২৬,
  • 534 Time View

সুনামগঞ্জ প্রতিনিধি:

 

 

সুনামগঞ্জের দিরাই উপজেলায় জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

 

শনিবার(৭ মার্চ)দুপুরে উপজেলার ভাটিপাড়া ইউনিয়ন ভাটিপাড়া বাজারে শিশির নূর ও রাসেল মিয়ার লোকদের মধ্যে ঘন্টাব্যাপী এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীসুত্রে জানা যায়,ধলিপুরী ডোবা নামক জলমহালটি নিয়ে ভাটিপাড়া গ্রামের রাসেল মিয়া ও শিশির নূর দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো।

 

শনিবার সকালে ডোবা থেকে সেচের মাধ্যমে মাছ আহরণ করতে গেলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।এর পর বাজারে এসে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়।এতে দুপক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

 

 

আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পিন্টু তালুকদার।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান,সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগের আলোকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম