1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার - sylhetersangram
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| ভোর ৫:১০|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার

Reporter Name
  • Update Time : বুধবার, মে ১৩, ২০২৬,
  • 184 Time View

‎কেএম শহীদুল সুনামগঞ্জ :

 

‎গত দুই দিন ধরে সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোছাঃ ছাদিয়া বেগম(১৬) নামের এক মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হয়েছে।

‎রোববার রাত ৯ টার দিকে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের নতুন কৃষ্ণনগর গ্রামের নিজ বসতঘর থেকে নিখোঁজ হন। ছাদিয়া বেগম হলেন, নতুন কৃষ্ণনগর গ্রামের কৃষক মোঃ মুসলিম মিয়ার কন্যা এবং শ্রীপুর আফছর নগরস্থ খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।

‎জানা গেছে, উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের নতুন কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা মোঃ মুসলিম মিয়ার স্ত্রী রোববার(১০ মে) রাত ৯ টার দিকে কন্যা ছাদিয়াকে রান্না করার জন্য দিয়ে বাড়ির পুকুরে স্ত্রী নেহার বেগম এশার নামাজ পড়তে ওযু করতে যান। ওযু শেষে ঘরে এসে দেখেন মেয়ে ছাদিয়া বেগম নেই। পরে বারিঘর, পাড়াপড়শি ও আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও পাওয়া যায়নি। এখন পর্যন্ত মেয়ের সন্ধান না পেয়ে মেয়ের সন্ধানে দোয়ারাবাজার থানায় সাধারণ ডায়েরি(জিডি) করেন।

‎মুসলিম মিয়া জানান, রোববার রাত থেকে এখনো মেয়েকে পাইনি। সব জায়গা খুঁজাখুঁজি করেছি কিন্তু আত্মীয়স্বজনদের বাড়িতেও কোথায় যায়নি। আমি আমার মেয়ের সন্ধান চাই।

‎দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, বিষয়টি আমরা আমলে নিয়ে তদন্ত করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম