1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
আর্থিক প্রতারণার দায়ে দিরাই ক্রিকেটে আজীবন নিষিদ্ধ ‘সাকিব’ - sylhetersangram
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ১১:৪০|
Title :
শাবিপ্রবির চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটি গঠন নেতৃত্বে জিম-অমিয় শাবিপ্রবিতে শান্তর ক্যানভাস শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিশুদের নিয়ে ইমপ্যাক্ট৩৬০-এর ‘আমার শরীর, আমার নিরাপত্তা’ কর্মসূচি নেতা নয়, সেবক হয়ে জগদল ইউনিয়নবাসীর সেবা করতে চান যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ চেয়ে শাবিপ্রবি ছাত্রদলের স্মারকলিপি লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল আহমেদ ‎পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও দুই রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার সংবাদ থেকে মানবসেবা: দিরাই প্রেসক্লাবের যাত্রায় অসহায়দের মুখে খাবার গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির আর্থিক অনুদান প্রদান সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১

আর্থিক প্রতারণার দায়ে দিরাই ক্রিকেটে আজীবন নিষিদ্ধ ‘সাকিব’

Reporter Name
  • Update Time : বুধবার, মে ১৩, ২০২৬,
  • 1177 Time View

নিজস্ব প্রতিবেদক, দিরাই  |

 

​হবিগঞ্জ রেমিট্যান্স যোদ্ধা আন্তঃউপজেলা ক্রিকেট টুর্নামেন্টে ‘দিরাই উপজেলা ক্রিকেট টিম’-এর দায়িত্ব পালনকালে বড় ধরনের আর্থিক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাকিব নামক এক ব্যক্তিকে দিরাই ক্রিকেট থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। দিরাই ক্রিকেটের ভাবমূর্তি রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

 

​​অভিযোগ উঠেছে, টুর্নামেন্ট চলাকালীন খেলার বিভিন্ন খরচের কথা বলে সাকিব প্রবাসী ও স্থানীয়দের কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা চাঁদা সংগ্রহ করেন। তবে সংগৃহীত এই অর্থ যথাযথ খাতে ব্যয় না করার বিস্তর অভিযোগ পাওয়া গেছে। টুর্নামেন্ট শেষ হলেও ​যাতায়াত বাবদ গাড়ি ভাড়া তিনি পরিশোধ করা করেননি । ​খেলোয়াড়দের খাবারের বিল বকেয়া রাখেন তিনি। ​ভাড়াটে (বাহিরের) খেলোয়াড়দের পারিশ্রমিক দেননি তিনি। ​এমনকি দলের জার্সির মূল্যও পরিশোধ করেনি বলে জানা গেছে। ​পাওনাদাররা টাকার জন্য যোগাযোগ করলে সাকিব ‘পরে পরিশোধ করছি’ বলে দীর্ঘ সময় ধরে টালবাহানা করে আসছিলেন।

 

​খোঁজ নিয়ে জানা গেছে, সাকিবের বিরুদ্ধে এ ধরনের আর্থিক প্রতারণা ও অনিয়মের অভিযোগ এটিই প্রথম নয়। এর আগেও একাধিকবার তিনি ক্রিকেটের নাম করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করেছেন। সাম্প্রতিক ঘটনায় দিরাই উপজেলার সুনাম ক্ষুণ্ন হওয়ায় ক্রিকেট সংশ্লিষ্ট সকলেই গভীরভাবে মর্মাহত ও বিব্রত।

 

 

​ঘটনার সত্যতা যাচাইয়ের পর দিরাই ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, দিরাই সুপার লীগে অংশগ্রহণকারী সকল দলের প্রতিনিধি এবং সিনিয়র ক্রিকেটারদের সর্বসম্মতিক্রমে

সাকিবকে দিরাইয়ের ক্রিকেট সংশ্লিষ্ট সকল কর্মকাণ্ড থেকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ভবিষ্যতে দিরাইয়ের কোনো স্থানীয় দলের হয়ে তিনি দেশের কোথাও কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না বলে জানান তারা। যদি কোনো দল বা ব্যক্তি তাকে দলে নেয় বা তার তত্ত্বাবধানে টুর্নামেন্টে অংশ নেয়, তবে সেই দল বা ব্যক্তিকেও কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে জানানা দিরাইয়ের ক্রীড়ামোদী মহল । হবিগঞ্জ টুর্নামেন্টের জন্য সংগৃহীত চাঁদার পূর্ণাঙ্গ হিসাব আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যথাযথ কর্তৃপক্ষের নিকট বুঝিয়ে দেওয়ার চূড়ান্ত নির্দেশ প্রদান করেন।

 

​দিরাই ক্রিকেটের ঐতিহ্য ও স্বচ্ছতা বজায় রাখতে এই সিদ্ধান্ত একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় ক্রীড়ামোদী মহল। অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ দিরাই ক্রিকেটে নেই—এই বার্তাই পৌঁছে দেওয়া হয়েছে এই বহিষ্কারাদেশের মাধ্যমে।

এ বিষয়ে সাকিবের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও মেলেনি সাড়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম