1. sylhetersangram2025@gmail.com : sylhetersangram :
এক্সিম ব্যাংক জগন্নাথপুর শাখায় টাকা না পেয়ে গ্রাহকের তালা ছেলের প্রবাস যাত্রা অ‘নি‘শ্চি‘ত - sylhetersangram
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ২:২০|
Title :
শাবিপ্রবি শিক্ষার্থীর চিকিৎসায় চ্যারিটি রান, হস্তান্তর ৬০ হাজার টাকা সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ‘PetroX-2026’ অনুষ্ঠিত এক যুগ পূর্তি উদযাপন করল পুসাব, উদ্বোধন হলো অফিসিয়াল ওয়েবসাইট রাজনগরে স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শাবিপ্রবিতে নেত্রবাঁধন ফুটবল চ্যাম্পিয়নস লীগ-২০২৬ অনুষ্ঠিত দিরাইয়ে মহিলাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ ‎লক্ষিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশী ফরাস উদ্দিন ‎ সফলভাবে সম্পন্ন হলো রোটারেক্ট ক্লাব অব সিলেট এলিগ্যান্সের ‘এলিভেট-২০২৬’ দিরাইয়ে লোকসংগীত ও লোকনৃত্য একাডেমির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

এক্সিম ব্যাংক জগন্নাথপুর শাখায় টাকা না পেয়ে গ্রাহকের তালা ছেলের প্রবাস যাত্রা অ‘নি‘শ্চি‘ত

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ৮, ২০২৫,
  • 146 Time View

জগন্নাথপুর প্রতিনিধি :

জগন্নাথপুর উপজেলা শাখা এক্সিম ব্যাংকে টাকা না পেয়ে কর্মকর্তাদের ভেতরে রেখে তালা ঝুলিয়ে দিয়েছেন এক গ্রাহক। বুধবার সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে।

 

গ্রাহক ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানি গ্রামে আব্দুস ছালিক তাঁর স্ত্রী স্বপ্না বেগমের নামে দুই বছর আগে এক্সিম ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব খুলে লেনদেন করেন। এই অ্যাকাউন্টে যুক্তরাজ্য থেকে আব্দুস ছালিকের ভাই ১০ লাখ ২৫ হাজার টাকা পাঠান। এই টাকা তুলে আব্দুস ছালিক তার ছেলেকে বিদেশ পাঠানোর কথা। বুধবার ব্যাংকে গিয়ে সারাদিন কাকুতি মিনতি করেও টাকা তুলতে না পেরে ক্ষুব্ধ হয়ে তিনি বিকেলে ব্যাংকে কর্মকর্তা কর্মচারীদের ভেতরে রেখে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় কয়েকজনের মধ্যস্থতায় সন্ধ্যায় ছয়টার দিকে তিনি তালা খুলে দেন।

আব্দুস ছালিক জানান, আমার ছেলেকে গ্রীস পাঠানোর জন্য সকল প্রস্তুতি শেষ। ১৮ অক্টোবর তাঁর ফ্লাইট। টাকা জমা না দিলে আমার ছেলের প্রবাস যাত্রা অনিশ্চিত হয়ে যাবে। বিদেশের জন্য দেয়া টাকাও ফেরত পাব না। আমার মরণ ছাড়া কোন পথ নেই।

 

এক্সিম ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক রেজাউর রফিক জানান, বিষয়টি জাতীয় সমস্যা। বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ৫ টি ব্যাংকের সমস্যা সমাধানের প্রক্রিয়া চলছে। একজন গ্রাহক টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে তালা দিয়েছেন। পরে আমরা তাকে বুঝিয়ে বাড়ি পাঠিয়েছি।
জগন্নাথপুর থানার এস.আই রিফাত হোসেন জানান, খবর পেয়ে ব্যাংকে গিয়ে জানতে পারি ভুক্তভোগী গ্রাহককে বুঝিয়ে তালা খোলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। স্বত্ব © ২০২৬ সিলেটের সংগ্রাম